সকাল থেকে মুষলধারে বৃষ্টি, ভোগান্তিতে ঈদে বাড়ি ফেরা মানুষ

পবিত্র ঈদুল আজহা আগামীকাল (২৮ মে) উদযাপিত হবে সারা দেশে। ঈদের আনন্দ পরিবার আর আত্মীয় স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে ঢাকা ছাড়ছেন অনেকে। তবে সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষজন। ঈদের ঠিক আগের দিন বুধবার (২৭ মে) সাত সকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। ভোর থেকে মেঘাচ্ছন্ন আকাশ না থাকলেও হঠাৎ নামা বৃষ্টিতে চরম বিপাকে পড়েন তারা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাজধানীর রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। গত কয়েক দিনে লাখো লাখো মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় শুধু বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলওয়ে স্টেশন ছাড়া কোথাও মানুষের ভিড় নেই। রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়েছে ।রাস্তায় পর্যাপ্ত গণপরিবহন না থাকায় ব্যাগ-লাগেজ এবং পরিবার-পরিজন নিয়ে অনেককেই দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এই সুযোগে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা এবং লেগুনার চালকরা ন্যায্য ভাড়ার চেয়ে বেশি ভাড়া দাবি করছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। অনেককে নিরুপায় হয়ে বৃষ্টিতে ভিজেই খোলা রিকশা বা পিকআপ ভ্যানে করে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হতে দেখা গেছে। যানবাহন সংকটের পাশাপাশ

সকাল থেকে মুষলধারে বৃষ্টি, ভোগান্তিতে ঈদে বাড়ি ফেরা মানুষ

পবিত্র ঈদুল আজহা আগামীকাল (২৮ মে) উদযাপিত হবে সারা দেশে। ঈদের আনন্দ পরিবার আর আত্মীয় স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে ঢাকা ছাড়ছেন অনেকে। তবে সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষজন।

ঈদের ঠিক আগের দিন বুধবার (২৭ মে) সাত সকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। ভোর থেকে মেঘাচ্ছন্ন আকাশ না থাকলেও হঠাৎ নামা বৃষ্টিতে চরম বিপাকে পড়েন তারা।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাজধানীর রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। গত কয়েক দিনে লাখো লাখো মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় শুধু বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলওয়ে স্টেশন ছাড়া কোথাও মানুষের ভিড় নেই।

রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়েছে ।রাস্তায় পর্যাপ্ত গণপরিবহন না থাকায় ব্যাগ-লাগেজ এবং পরিবার-পরিজন নিয়ে অনেককেই দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এই সুযোগে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা এবং লেগুনার চালকরা ন্যায্য ভাড়ার চেয়ে বেশি ভাড়া দাবি করছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। অনেককে নিরুপায় হয়ে বৃষ্টিতে ভিজেই খোলা রিকশা বা পিকআপ ভ্যানে করে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হতে দেখা গেছে।

যানবাহন সংকটের পাশাপাশি ঈদের শেষ মুহূর্তে যারা এখনো কোরবানির পশু নিয়ে হাটে যাচ্ছেন বা হাট থেকে পশু কিনে বাড়ি ফিরছেন তারাও পড়েছেন মহাবিপদে। রাজধানীর বিভিন্ন সড়কে বৃষ্টি থেকে বাঁচতে ছোট পিকআপ ভ্যানে বা ছাতা মাথায় দিয়ে হেঁটে গরু নিয়ে যাওয়ার দৃশ্য চোখে পড়ে।

এমইউ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow