সঙ্গে থাকলে সঙ্গী, পাশে না থাকলে জঙ্গি: মির্জা ফখরুলকে রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক দলের মুখপাত্র ও সহসভাপতি রাশেদ প্রধান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেছেন, সঙ্গে থাকলে সঙ্গী, আর পাশে না থাকলে জঙ্গি- এটাই কি রাজনীতির নীতি। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের ১১ দলীয় জোটের উদ্যোগে গড়েয়া বাজারে আয়োজিত এক নির্বাচনি সভায় তিনি এ কথা বলেন। রাশেদ প্রধান বলেন, বিএনপি ও জামায়াত যখন একসঙ্গে ঐক্যবদ্ধ ছিল, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলেছেন যে, যুদ্ধাপরাধীর নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অন্যায়ভাবে বিচার করা হচ্ছে। অথচ এখন জামায়াতকে নিয়ে সম্পূর্ণ বিপরীত বক্তব্য দিচ্ছেন। তিনি আরও বলেন, বয়সের কারণে বর্ষীয়ান নেতা মির্জা ফখরুল অনেক সময় ভুলভাল কথা বলেন- এটা আমরা বুঝতে পারি। কখনো বলেন- জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ আফগানিস্তান হবে, আবার কিছুদিন আগে বলেছিলেন পাকিস্তান হয়ে যাবে। একেক সময় একেক কথা বলেন। রাশেদ প্রধান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আগের সময়েও বাংলাদেশের মানুষ আফগানিস্তান, পাকিস্তান বা অন্য কোনো দেশের মতো হতে চায়নি। নতুন বাংলাদেশের মানুষ লন্ডনেও পালিয়ে যেতে চায় না। আমরা বাংলাদেশকে একটি সোনার দেশে পরিণত

সঙ্গে থাকলে সঙ্গী, পাশে না থাকলে জঙ্গি: মির্জা ফখরুলকে রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক দলের মুখপাত্র ও সহসভাপতি রাশেদ প্রধান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেছেন, সঙ্গে থাকলে সঙ্গী, আর পাশে না থাকলে জঙ্গি- এটাই কি রাজনীতির নীতি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের ১১ দলীয় জোটের উদ্যোগে গড়েয়া বাজারে আয়োজিত এক নির্বাচনি সভায় তিনি এ কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, বিএনপি ও জামায়াত যখন একসঙ্গে ঐক্যবদ্ধ ছিল, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলেছেন যে, যুদ্ধাপরাধীর নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অন্যায়ভাবে বিচার করা হচ্ছে। অথচ এখন জামায়াতকে নিয়ে সম্পূর্ণ বিপরীত বক্তব্য দিচ্ছেন।

তিনি আরও বলেন, বয়সের কারণে বর্ষীয়ান নেতা মির্জা ফখরুল অনেক সময় ভুলভাল কথা বলেন- এটা আমরা বুঝতে পারি। কখনো বলেন- জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ আফগানিস্তান হবে, আবার কিছুদিন আগে বলেছিলেন পাকিস্তান হয়ে যাবে। একেক সময় একেক কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আগের সময়েও বাংলাদেশের মানুষ আফগানিস্তান, পাকিস্তান বা অন্য কোনো দেশের মতো হতে চায়নি। নতুন বাংলাদেশের মানুষ লন্ডনেও পালিয়ে যেতে চায় না। আমরা বাংলাদেশকে একটি সোনার দেশে পরিণত করতে চাই।

তানভীর হাসান তানু/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow