সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন আসিফ: প্রতিমন্ত্রী

সচিবের স্বাক্ষর ছাড়াই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া একটি প্রকল্পের ফাইল অনুমোদন করেছিলেন বলে জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে স্থানীয় সরকার বিভাগের কার্যক্রমে সংঘটিত দুর্নীতি ও অনিয়ম তদন্তে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি জানান, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম পর্যালোচনার জন্য স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিফিংয়ে পিরোজপুরের উন্নয়ন প্রকল্প নিয়েও বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন প্রতিমন্ত্রী। তার দাবি, একটি প্রকল্পের টেন্ডার হওয়ার পর কোনো কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এ কারণে গত দুই বছর ধরে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে। মীর শাহে আলম বলেন, দ্রুত পিরোজপুর পরিদর্শন করে বন্ধ প্রকল্পগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে।

সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন আসিফ: প্রতিমন্ত্রী

সচিবের স্বাক্ষর ছাড়াই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া একটি প্রকল্পের ফাইল অনুমোদন করেছিলেন বলে জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে স্থানীয় সরকার বিভাগের কার্যক্রমে সংঘটিত দুর্নীতি ও অনিয়ম তদন্তে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি জানান, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম পর্যালোচনার জন্য স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে পিরোজপুরের উন্নয়ন প্রকল্প নিয়েও বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন প্রতিমন্ত্রী।

তার দাবি, একটি প্রকল্পের টেন্ডার হওয়ার পর কোনো কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এ কারণে গত দুই বছর ধরে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে।

মীর শাহে আলম বলেন, দ্রুত পিরোজপুর পরিদর্শন করে বন্ধ প্রকল্পগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় রাস্তা ও সেতু নির্মাণ প্রকল্পেও অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow