সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

সাতক্ষীরা জেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক পোস্টার স্থাপন করেছে “সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ”। গ্রুপের সদস্যরা জানান, জনসাধারণকে বিভিন্ন সামাজিক ইস্যু-যেমন পরিবেশ রক্ষা, স্বাস্থ্য সচেতনতা, মাদকবিরোধী বার্তা ও সড়ক নিরাপত্তা সম্পর্কে অবহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিটি সাতক্ষীরা শহরের আব্দুর রাজ্জাক পার্ক ও কালেক্টরেট পার্ক এলাকায় অনুষ্ঠিত হবে। জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক দায়িত্ববোধ সৃষ্টি, পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা, মানবিক মূল্যবোধ এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই কার্যক্রম পোস্টার স্থাপন করা হয়। স্থানীয়রা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং এমন কার্যক্রম নিয়মিত চালু রাখার আহ্বান জানিয়েছেন। আয়োজকদের মতে, সচেতনতা বৃদ্ধি পেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং তরুণ প্রজন্ম আরও দায়িত্বশীল হয়ে উঠবে। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কমিউনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উম্মে ফোয়ারা রানী এবং এডমিন ও ডিজাইনার সালাউদ্দীন সাবাদ। এছাড়াও অংশগ্রহণ করেন কমিউনিটির একঝাঁক উদ্যমী ও স্বপ্নবান স্বেচ্ছাসেবক।

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

সাতক্ষীরা জেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক পোস্টার স্থাপন করেছে “সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ”।

গ্রুপের সদস্যরা জানান, জনসাধারণকে বিভিন্ন সামাজিক ইস্যু-যেমন পরিবেশ রক্ষা, স্বাস্থ্য সচেতনতা, মাদকবিরোধী বার্তা ও সড়ক নিরাপত্তা সম্পর্কে অবহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিটি সাতক্ষীরা শহরের আব্দুর রাজ্জাক পার্ক ও কালেক্টরেট পার্ক এলাকায় অনুষ্ঠিত হবে। জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক দায়িত্ববোধ সৃষ্টি, পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা, মানবিক মূল্যবোধ এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই কার্যক্রম পোস্টার স্থাপন করা হয়।

স্থানীয়রা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং এমন কার্যক্রম নিয়মিত চালু রাখার আহ্বান জানিয়েছেন।

আয়োজকদের মতে, সচেতনতা বৃদ্ধি পেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং তরুণ প্রজন্ম আরও দায়িত্বশীল হয়ে উঠবে।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কমিউনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উম্মে ফোয়ারা রানী এবং এডমিন ও ডিজাইনার সালাউদ্দীন সাবাদ। এছাড়াও অংশগ্রহণ করেন কমিউনিটির একঝাঁক উদ্যমী ও স্বপ্নবান স্বেচ্ছাসেবক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow