সঠিক সময়ে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে সচিবালয়ে ঝটিকা পরিদর্শন প্রধানমন্ত্রীর
সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজখবর নেন তিনি। রোববার (২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান সরকারপ্রধান। এ সময় তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। কুশল বিনিময় শেষে তিনি ৬ নম্বর ভবনে যান। সেখানে জ্বালানি, সমাজকল্যাণ, পানিসম্পদ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন কক্ষে গিয়ে তিনি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। বিশেষভাবে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিতের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন তিনি। পরবর্তীতে গৃহায়ণ ও গণপূর্ত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ও পরিদর্শন করেন সরকারপ্রধান। এরপর সকাল ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন তিনি। সেখানে কৃষক কার্ডের ডেমো প্রদর্শনীতে অংশ নেন প্রধানমন্ত্রী।
সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজখবর নেন তিনি। রোববার (২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান সরকারপ্রধান।
এ সময় তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। কুশল বিনিময় শেষে তিনি ৬ নম্বর ভবনে যান।
সেখানে জ্বালানি, সমাজকল্যাণ, পানিসম্পদ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন কক্ষে গিয়ে তিনি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। বিশেষভাবে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিতের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন তিনি।
পরবর্তীতে গৃহায়ণ ও গণপূর্ত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ও পরিদর্শন করেন সরকারপ্রধান। এরপর সকাল ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন তিনি। সেখানে কৃষক কার্ডের ডেমো প্রদর্শনীতে অংশ নেন প্রধানমন্ত্রী।
What's Your Reaction?