সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পরিচালক এফ আই মানিক
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) রাতে রাজধানীর বেগুনবাড়ী মোড় ও হাতিরঝিল গোলচক্কর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অর্পূব রানা। তিনি জানান, সোমবার রাতে নিকেতনে নিজ বাসায় ফিরছিলেন এফ আই মানিক। বেগুনবাড়ী মোড় পার হয়ে হাতিরঝিল গোলচক্কর থেকে নিকেতন সড়কে প্রবেশের সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি গাড়ি তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। অর্পূব রানা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানিক ভাইয়ের বাম হাত ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষত রয়েছে। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’ তিনি আরও জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পরিচালকের শারীরিক অবস্থার বিস্তারিত জানা যাবে। শরীরের অন্য কোনো স্থানে ভাঙন বা গুরুতর আঘাত রয়েছে কি না, সেটিও চিকিৎসকদের পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া সম্ভব হবে। বাংলাদেশের বাণিজ্যিক
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) রাতে রাজধানীর বেগুনবাড়ী মোড় ও হাতিরঝিল গোলচক্কর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অর্পূব রানা। তিনি জানান, সোমবার রাতে নিকেতনে নিজ বাসায় ফিরছিলেন এফ আই মানিক। বেগুনবাড়ী মোড় পার হয়ে হাতিরঝিল গোলচক্কর থেকে নিকেতন সড়কে প্রবেশের সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি গাড়ি তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
অর্পূব রানা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানিক ভাইয়ের বাম হাত ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষত রয়েছে। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’
তিনি আরও জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পরিচালকের শারীরিক অবস্থার বিস্তারিত জানা যাবে। শরীরের অন্য কোনো স্থানে ভাঙন বা গুরুতর আঘাত রয়েছে কি না, সেটিও চিকিৎসকদের পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া সম্ভব হবে।
বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের অন্যতম সফল নির্মাতা এফ আই মানিক। নব্বইয়ের দশক থেকে শুরু করে দুই হাজার দশকের প্রথম ভাগ পর্যন্ত তিনি একের পর এক দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা নির্মাণ করেছেন। তার নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘স্বপ্নের বাসর’, ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’ ও ‘দাদীমা’। এসব সিনেমার মাধ্যমে তিনি দেশীয় চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।
What's Your Reaction?