সততা-দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী

সততা, মেধা ও দক্ষতাই জনপ্রশাসনে পদায়ন ও বদলির মূলনীতি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) সর্বদা প্রস্তুত থাকতে হবে। রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসনের প্রতিটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কর্মকর্তাদের দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের মানসিক প্রস্তুতি রাখতে হবে। তিনি আরও বলেন, সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও স্থায়ী নয়। তিনি দেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি তুলে ধরে বলেন, দেশে দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে এবং কিছু প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জনগণের দুর্ভোগ কমাতে সরকার সমাধানের পথ খুঁজছে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদে ঘোষিত প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। ডিসিদের উদ্দেশে তিনি আরও বলেন, সন্ধ্যা ৭টার পর মার্কেট ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারে সতর্ক থাকতে হবে এবং

সততা-দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী

সততা, মেধা ও দক্ষতাই জনপ্রশাসনে পদায়ন ও বদলির মূলনীতি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) সর্বদা প্রস্তুত থাকতে হবে।

রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসনের প্রতিটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কর্মকর্তাদের দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের মানসিক প্রস্তুতি রাখতে হবে। তিনি আরও বলেন, সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও স্থায়ী নয়।

তিনি দেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি তুলে ধরে বলেন, দেশে দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে এবং কিছু প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জনগণের দুর্ভোগ কমাতে সরকার সমাধানের পথ খুঁজছে।

ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদে ঘোষিত প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

ডিসিদের উদ্দেশে তিনি আরও বলেন, সন্ধ্যা ৭টার পর মার্কেট ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারে সতর্ক থাকতে হবে এবং এ বিষয়ে নজরদারি বাড়াতে হবে।

এর আগে সকালে তিনি সচিবালয়ের নিজ দফতর থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনস্থলে পৌঁছান। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান এবং তিনি হাত নেড়ে অভিবাদনের জবাব দেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পরে ডিসিরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ, স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য মন্ত্রণালয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তৃতীয় দিনে বিদ্যুৎ, জ্বালানি, সশস্ত্র বাহিনী ও নির্বাচন কমিশনসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে।

সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। ওই দিন রাতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক এবং নৈশভোজের আয়োজন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow