সতর্কবার্তা দিয়ে লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল
জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ জারির পর লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বেকা অঞ্চলের মাশগারা শহরে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী মাশগারা ও সাহমা এলাকার বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। এছাড়া বেকা উপত্যকায় অবস্থিত লেবাননের সবচেয়ে বড় ক্বারাউন বাঁধের আশপাশেও অন্তত তিনটি বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে এনএনএ। অন্যদিকে দক্ষিণ লেবাননের টাইর জেলায় মারাকা শহরের একটি বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে চার নারীর মরদেহ উদ্ধার করেছে সিভিল ডিফেন্স কর্মীরা। তবে এসব হামলায় আরও হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরও জোরদারের নির্দেশ দেওয়ার পর লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে পূর্ব লেবাননের কয়েকটি এলাকায় হামলার খবর পাওয়া গেছে। এতে মধ্যপ্রাচ্যের চলমা
জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ জারির পর লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বেকা অঞ্চলের মাশগারা শহরে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী মাশগারা ও সাহমা এলাকার বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল।
এছাড়া বেকা উপত্যকায় অবস্থিত লেবাননের সবচেয়ে বড় ক্বারাউন বাঁধের আশপাশেও অন্তত তিনটি বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে এনএনএ।
অন্যদিকে দক্ষিণ লেবাননের টাইর জেলায় মারাকা শহরের একটি বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে চার নারীর মরদেহ উদ্ধার করেছে সিভিল ডিফেন্স কর্মীরা। তবে এসব হামলায় আরও হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরও জোরদারের নির্দেশ দেওয়ার পর লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে পূর্ব লেবাননের কয়েকটি এলাকায় হামলার খবর পাওয়া গেছে। এতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বেড়েছে।
What's Your Reaction?