সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার নজির গড়ার পথে রয়েছেন আল নাসরের এই পর্তুগীজ সুপারস্টার। যা ফুটবল ইতিহাসে এক অনন্য মাইলফলক। একই সঙ্গে ‘অধরা মাধুরী’ বিশ্বকাপ ট্রফি ছোঁয়ারও লক্ষ্য তার। বিশ্বকাপের মাঝেই মাঠের বাইরের ক্রিশ্চিয়ানোকে নিয়ে অজানা তথ্য ফাঁস করলেন তারই সাবেক সতীর্থ আলভারো মোরাতা। এক সময়ে রিয়াল মাদ্রিদে রোনালদোর সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছিলেন মোরাতা। সাবেক সতীর্থকে নিয়ে স্প্যানিশ স্ট্রাইকার জানিয়েছন, তরুণ ফুটবলারদের প্রতি পর্তুগিজ তারকার মনের পরিধি ছিল বিরাট। সম্প্রতি ‘এল কামিনো দে মারিও’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানোর অজানা দিক তুলে ধরেন মোরাতা। রিয়াল মাদ্রিদে নিজের শুরুর দিনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, তরুণ খেলোয়াড়দের প্রতি রোনালদো ছিলেন খুবই যত্নশীল। এ প্রসঙ্গে মোরাতা বলেন, ‘পরিষ্কার মনে আছে, আমি তখন খুবই তরুণ। প্রাক্‌-মৌসুম সফরে যেতাম আমরা। আমার কী প্রয়োজন, সেটা জানতে চাইতেন রোনালদো। আমরা একসঙ্গে শপিংয়ে যেতাম। আইপ্যাড, মোবাইল ফোন ও দামি পারফিউম উপহার দিতেন।’ তিনি আরও জানান, রোনালদোর মতো ফুটবলারের সঙ্

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার নজির গড়ার পথে রয়েছেন আল নাসরের এই পর্তুগীজ সুপারস্টার। যা ফুটবল ইতিহাসে এক অনন্য মাইলফলক। একই সঙ্গে ‘অধরা মাধুরী’ বিশ্বকাপ ট্রফি ছোঁয়ারও লক্ষ্য তার। বিশ্বকাপের মাঝেই মাঠের বাইরের ক্রিশ্চিয়ানোকে নিয়ে অজানা তথ্য ফাঁস করলেন তারই সাবেক সতীর্থ আলভারো মোরাতা।

এক সময়ে রিয়াল মাদ্রিদে রোনালদোর সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছিলেন মোরাতা। সাবেক সতীর্থকে নিয়ে স্প্যানিশ স্ট্রাইকার জানিয়েছন, তরুণ ফুটবলারদের প্রতি পর্তুগিজ তারকার মনের পরিধি ছিল বিরাট। সম্প্রতি ‘এল কামিনো দে মারিও’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানোর অজানা দিক তুলে ধরেন মোরাতা। রিয়াল মাদ্রিদে নিজের শুরুর দিনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, তরুণ খেলোয়াড়দের প্রতি রোনালদো ছিলেন খুবই যত্নশীল।
এ প্রসঙ্গে মোরাতা বলেন, ‘পরিষ্কার মনে আছে, আমি তখন খুবই তরুণ। প্রাক্‌-মৌসুম সফরে যেতাম আমরা। আমার কী প্রয়োজন, সেটা জানতে চাইতেন রোনালদো। আমরা একসঙ্গে শপিংয়ে যেতাম। আইপ্যাড, মোবাইল ফোন ও দামি পারফিউম উপহার দিতেন।’

তিনি আরও জানান, রোনালদোর মতো ফুটবলারের সঙ্গে শুরুতে মানিয়ে নেওয়া তার কাছে কিছুটা কঠিন ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে ধারণাটা বদলে যায়। মোরাতার কথায়, ‘প্রথম দিকে আমি খুব ছোট ছিলাম এবং তার লেভেলের একজন খেলোয়াড়ের যে আকাশচুম্বী চাহিদা থাকে, তাতে অভ্যস্ত ছিলাম না। তবে আমার সঙ্গে তিনি সবসময় খোলামেলা থাকতেন। সব সময় ভালো ব্যবহার করেছেন।’

মোরাতার মতে, বাইরের থেকে রোনালদোকে যেভাবেই দেখা হোক না কেন, ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত ভদ্র, মার্জিত ও জ্ঞানী একজন মানুষ। তার ভাষ্যমতে, ‘আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি, অনেক বিষয়ে কথা বলেছি। ক্রিশ্চিয়ানোর ব্যাপারে আমি একটাই কথা বলব, বাইরে থেকে আপনারা যা দেখেন, সেটা বাদ দিন। যখন আপনি তার সঙ্গে ডিনারে বসবেন, চমকে উঠবেন।’ 

একই সঙ্গে রোনালদোর ফিটনেস রুটিন নিয়েও বিস্ময় প্রকাশ করে মোরাতা জানান, ম্যাচ বা সফর শেষে ক্লান্ত সবাই যখন বিশ্রামে যায়, তখন রোনালদো সিট-আপ, সাইক্লিং ও ঠান্ডা জলে স্নানে ব্যস্ত থাকতেন। এটা মোরাতার মতো অনেককেই মুগ্ধ করেছে। সেই কারণেই রোনালদোকে তার দেখা সেরা সতীর্থদের একজন, এমনকী সর্বকালের সেরাদের মধ্যেও একজন বলে জানান স্প্যানিশ ফুটবলার।
আগামী ১৭ জুন কঙ্গোর বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে রোনালদোর পর্তুগাল। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow