সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ কারবারি গ্রেফতার
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৪০ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম আলী আজগর সিকদার (২৩)। বুধবার (১৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। কোতয়ালী থানার বরাত দিয়ে নাসিরুদ্দিন বলেন, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত অনুমানিক সাড়ে ৮টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালের ৯ নম্বর গেটে উপস্থিত জনতা জাল নোটসহ একজনকে আটক করে রেখেছে বলে খবর পাওয়া যায়। এসময় কোতয়ালী থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। পরে তার হেফাজত থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে উদ্ধার নোটগুলো জাল বলে প্রতীয়মান হয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকার কারবার করে আসছিলেন বলে স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা। কেআর/এমকেআর
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৪০ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম আলী আজগর সিকদার (২৩)।
বুধবার (১৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
কোতয়ালী থানার বরাত দিয়ে নাসিরুদ্দিন বলেন, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত অনুমানিক সাড়ে ৮টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালের ৯ নম্বর গেটে উপস্থিত জনতা জাল নোটসহ একজনকে আটক করে রেখেছে বলে খবর পাওয়া যায়। এসময় কোতয়ালী থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। পরে তার হেফাজত থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রাথমিকভাবে উদ্ধার নোটগুলো জাল বলে প্রতীয়মান হয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকার কারবার করে আসছিলেন বলে স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।
কেআর/এমকেআর
What's Your Reaction?