সন্তানের অসুস্থতার কারণে আদালতে যেতে পারেননি পরীমনি, শুনানি পেছালো
সন্তানের শারীরিক অসুস্থতা ও জন্মদিনের কারণে সোমবার আদালতে হাজির হতে পারেননি চিত্রনায়িকা পরীমনি। তার অনুপস্থিতির কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি পিছিয়ে গেছে। নতুন করে আগামী ২৯ সেপ্টেম্বর শুনানির দিন রেখেছেন আদালত। সোমবার (১০ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। তবে, পরীমনি আদালতে উপস্থিত না থাকায় তার পক্ষে সময় চেয়ে আবেদন করেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী)। আবেদনে বলা হয়, পরীমনির সন্তানকে সম্প্রতি টিকা দেওয়া হয়েছে। এরপর তার জ্বর আসে। একই সঙ্গে সোমবার সন্তানের জন্মদিন হওয়ায় আদালতে হাজির হওয়া সম্ভব হয়নি তার। আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক শুনানি মুলতবি করে ২৯ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন। আরও পড়ুন যানজটের কারণে আদালতে পৌঁছাতে দেরি, পেছালো পরীমনির জেরা মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ করেছিলেন পরীমনি। ওই অভিযোগের কয়েক দিন পর ৪ আগস্ট তার বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। অভিযানে মদ ও মাদক উদ্ধারের কথা জানিয়ে পরী
সন্তানের শারীরিক অসুস্থতা ও জন্মদিনের কারণে সোমবার আদালতে হাজির হতে পারেননি চিত্রনায়িকা পরীমনি। তার অনুপস্থিতির কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি পিছিয়ে গেছে। নতুন করে আগামী ২৯ সেপ্টেম্বর শুনানির দিন রেখেছেন আদালত।
সোমবার (১০ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। তবে, পরীমনি আদালতে উপস্থিত না থাকায় তার পক্ষে সময় চেয়ে আবেদন করেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী)।
আবেদনে বলা হয়, পরীমনির সন্তানকে সম্প্রতি টিকা দেওয়া হয়েছে। এরপর তার জ্বর আসে। একই সঙ্গে সোমবার সন্তানের জন্মদিন হওয়ায় আদালতে হাজির হওয়া সম্ভব হয়নি তার। আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক শুনানি মুলতবি করে ২৯ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ করেছিলেন পরীমনি। ওই অভিযোগের কয়েক দিন পর ৪ আগস্ট তার বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। অভিযানে মদ ও মাদক উদ্ধারের কথা জানিয়ে পরীমনিকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। প্রায় এক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি।
এরপর একই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
মামলায় পরীমনি ছাড়াও আসামি রয়েছেন তার ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং খালু কবীর হোসেন হাওলাদার।
অভিযোগ গঠনের পর মামলার বাদী র্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করেন। পরে মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ১ মার্চ তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন উচ্চ আদালত।
পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে মামলাটিতে আবারও অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ (সোমবার) অভিযোগ গঠন সংক্রান্ত শুনানির দিন ধার্য ছিল। তবে সন্তানের অসুস্থতা ও জন্মদিনের কারণে পরীমনি আদালতে উপস্থিত না হওয়ায় শুনানি পিছিয়ে গেছে।
এমডিএএ/এএমএ
What's Your Reaction?
