সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জসিম উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুটিজুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন পুটিজুরী ইউনিয়নের বাঘেরখাল গ্রামের আব্দুল শহিদের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ‘সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ওই মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় জসিম মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জসিম উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুটিজুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন পুটিজুরী ইউনিয়নের বাঘেরখাল গ্রামের আব্দুল শহিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ‘সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ওই মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় জসিম মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow