সন্ধ্যার পর সিনেমার শো বন্ধ

ঈদের উৎসবমুখর পরিবেশ শেষ হওয়ার আগেই দর্শকদের জন্য এলো হতাশার খবর। রাজধানীর জনপ্রিয় মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস ঘোষণা দিয়েছে, আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর তাদের সব প্রদর্শনী বন্ধ থাকবে। শনিবার (৪ এপ্রিল) প্রদত্ত বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ফলে সন্ধ্যার পর নির্ধারিত সব শো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ব্লকবাস্টার কর্তৃপক্ষ জানিয়েছে, যারা আগাম টিকিট সংগ্রহ করেছেন, তাদের নির্ধারিত প্রক্রিয়ায় অর্থ ফেরত দেওয়া হবে। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সব দোকান ও বিপণি-বিতান বন্ধ রাখতে হবে। সেই নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ প্রদর্শনী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ঘোষণার পর দর্শকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে স্টার সিনেপ্লেক্সে আগাম টিকিট কাটা দর্শকদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। তবে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘সরকারি নির্দেশনা নিয়ে আমরা পর্যালোচনা

সন্ধ্যার পর সিনেমার শো বন্ধ

ঈদের উৎসবমুখর পরিবেশ শেষ হওয়ার আগেই দর্শকদের জন্য এলো হতাশার খবর। রাজধানীর জনপ্রিয় মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস ঘোষণা দিয়েছে, আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর তাদের সব প্রদর্শনী বন্ধ থাকবে।

শনিবার (৪ এপ্রিল) প্রদত্ত বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ফলে সন্ধ্যার পর নির্ধারিত সব শো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ব্লকবাস্টার কর্তৃপক্ষ জানিয়েছে, যারা আগাম টিকিট সংগ্রহ করেছেন, তাদের নির্ধারিত প্রক্রিয়ায় অর্থ ফেরত দেওয়া হবে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সব দোকান ও বিপণি-বিতান বন্ধ রাখতে হবে। সেই নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ প্রদর্শনী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ঘোষণার পর দর্শকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে স্টার সিনেপ্লেক্সে আগাম টিকিট কাটা দর্শকদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। তবে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।

প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘সরকারি নির্দেশনা নিয়ে আমরা পর্যালোচনা করছি। দর্শকদের স্বার্থ বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’

আরও পড়ুন:
বিতর্কে শাকিব খানের ‘প্রিন্স’, লোকসানের দায় প্রযোজককেই নেয়ার দাবি 
লাক্স সুপারস্টার হয়ে দামি গাড়িসহ কী কী পেলেন রাজশাহীর মেয়ে বর্ণিতা 

এই পদক্ষেপে রাজধানীর সিনেমাপ্রেমীদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে-একদিকে স্বাস্থ্যের দিক বিবেচনায় সতর্কতা, অন্যদিকে উৎসবের আনন্দে শো বন্ধ হওয়ার হতাশা।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow