সন্ধ্যায় ট্রফি নিয়ে ঢাকায় ফিরছে যুবারা

আবারও শিরোপা নিজেদের করে রেখেছে বাংলাদেশ। শুক্রবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের প্রতিনিধিরা। ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারায় যুবারা। শিরোপা নিয়ে আজ শনিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল ঢাকায় পৌঁছাবে। শিরোপা জেতার পর সাফ চ্যাম্পিয়নদের পুরস্কার দেওয়ার তাৎক্ষণিক ঘোষণা দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাফজয়ী যুবাদের অভিনন্দন জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানও।  বিজয়ীদের বরণ করে নিতে এবং সংবর্ধনা জানাতে আজ বিমানবন্দরে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আমিনুল হক।

সন্ধ্যায় ট্রফি নিয়ে ঢাকায় ফিরছে যুবারা

আবারও শিরোপা নিজেদের করে রেখেছে বাংলাদেশ। শুক্রবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের প্রতিনিধিরা। ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারায় যুবারা। শিরোপা নিয়ে আজ শনিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল ঢাকায় পৌঁছাবে।

শিরোপা জেতার পর সাফ চ্যাম্পিয়নদের পুরস্কার দেওয়ার তাৎক্ষণিক ঘোষণা দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাফজয়ী যুবাদের অভিনন্দন জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানও। 

বিজয়ীদের বরণ করে নিতে এবং সংবর্ধনা জানাতে আজ বিমানবন্দরে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আমিনুল হক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow