সব জায়গায় দুর্নীতি, ঘুরেফিরে দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতি সব জায়গায় হয়। ঘুরেফিরে সব দোষ হয় রাজনীতিবিদের। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে সংসদ সদস্য রুমিন ফারহানার একটি বক্তব্যের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সম্পূরক বাজেটে দুদকের অতিরিক্ত মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যতগুলো ফাইল সই হয়, লাস্টে রাজনীতিবিদকে সই করতে হয়। এ জন্য সব দোষ তার। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনটা (দুদক) গঠন করার জন্য সার্চ কমিটি গঠনের জন্য, যেই কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছিল, দয়া করে গতকাল প্রধান বিচারপতি অনেক দিন পরে তার প্রতিনিধি নিয়োগ করেছেন। বহুদিন গড়িয়ে গেছে। তিনি আরও বলেন, হয়তো আপনারা মনে করে নিয়েছেন সরকার আন্তরিক না। সরকার আন্তরিক ছিল। চিঠি দিয়েছে, সার্চ কমিটি গঠন করা হবে। কিন্তু আমরা সহযোগিতাটা পাইনি। গতকাল কেবল সই করে দিয়েছেন। এখন সার্চ কমিটি গঠিত হবে। দুর্নীতির সব বিষয় অ্যাড্রেস করা হবে। এমওএস/এএমএ

সব জায়গায় দুর্নীতি, ঘুরেফিরে দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতি সব জায়গায় হয়। ঘুরেফিরে সব দোষ হয় রাজনীতিবিদের। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে সংসদ সদস্য রুমিন ফারহানার একটি বক্তব্যের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সম্পূরক বাজেটে দুদকের অতিরিক্ত মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যতগুলো ফাইল সই হয়, লাস্টে রাজনীতিবিদকে সই করতে হয়। এ জন্য সব দোষ তার।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনটা (দুদক) গঠন করার জন্য সার্চ কমিটি গঠনের জন্য, যেই কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছিল, দয়া করে গতকাল প্রধান বিচারপতি অনেক দিন পরে তার প্রতিনিধি নিয়োগ করেছেন। বহুদিন গড়িয়ে গেছে।

তিনি আরও বলেন, হয়তো আপনারা মনে করে নিয়েছেন সরকার আন্তরিক না। সরকার আন্তরিক ছিল। চিঠি দিয়েছে, সার্চ কমিটি গঠন করা হবে। কিন্তু আমরা সহযোগিতাটা পাইনি। গতকাল কেবল সই করে দিয়েছেন। এখন সার্চ কমিটি গঠিত হবে। দুর্নীতির সব বিষয় অ্যাড্রেস করা হবে।

এমওএস/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow