সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, জুলাই শহিদদের স্মরণে সব মাদ্রাসায় স্মরণ সভা এবং বিশেষ মোনাজাতের আয়োজন করতে হবে। সোমবার (১৩ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে নির্দেশনাটিকে অতিব জরুরি বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘‘আগামী ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালন উপলক্ষ্যে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণীর সিদ্ধান্ত অনুযায়ী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই শহিদদের স্মরণে সুবিধাজনক সময়ে স্মরণ সভা এবং বিশেষ মোনাজাত আয়োজন করার জন্য নির্দেশ ক্রমে অনুরোধ জানানো হলো।’’
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, জুলাই শহিদদের স্মরণে সব মাদ্রাসায় স্মরণ সভা এবং বিশেষ মোনাজাতের আয়োজন করতে হবে।
সোমবার (১৩ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে নির্দেশনাটিকে অতিব জরুরি বলে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘‘আগামী ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালন উপলক্ষ্যে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণীর সিদ্ধান্ত অনুযায়ী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই শহিদদের স্মরণে সুবিধাজনক সময়ে স্মরণ সভা এবং বিশেষ মোনাজাত আয়োজন করার জন্য নির্দেশ ক্রমে অনুরোধ জানানো হলো।’’
What's Your Reaction?