সবকিছু তো বলা যাবে না ভাই : সাকিব ইস্যুতে সালাউদ্দীন

দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান।  রাজনৈতিক কারণে দেশেও আসা হয়নি সাবেক এই টাইগার অধিনায়কের। তবে বাংলাদেশ দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য বিবেচিত হবেন  সাকিব। গত সপ্তাহে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। বিসিবির পক্ষ থেকে এটিও বলা হচ্ছে, দেশে ফেরার সুযোগ হলে মার্চে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই সাকিবকে চায় বোর্ড। তবে সাকিবের দেশে ফেরার পথে বড় বাধা তার রাজনৈতিক পরিচয়। জুলাই অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন সাকিব। সরকার পতনের পর তার নামে হত্যা ও দুর্নীতির মামলা হয়েছে। আইনি জটিলতা কাটিয়ে সাকিবের দেশে ফেরা এবং দেশের হয়ে খেলার পথ সুগম করতে সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বিসিবি। সাকিবও এখন বাংলাদেশ দলে খেলতে আগ্রহী বলে জানিয়েছে বোর্ড। তবে পুরোনো কোচের সঙ্গে সাকিব এ নিয়ে আলোচনা করেছেন কি না, সেই প্রশ্ন ছিল আজ। জবাবে বিষয়টিকে পরিস্কার করেননি তার দীর্ঘদিনের কোচ সালাহউদ্দীন। এ প্রসঙ্গে বরং রহস্যময় এক উত্তর দিলেন তিনি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বুধবার (০৪ জানুয়ারি) অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি টুর্নামেন্ট–

সবকিছু তো বলা যাবে না ভাই : সাকিব ইস্যুতে সালাউদ্দীন

দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান।  রাজনৈতিক কারণে দেশেও আসা হয়নি সাবেক এই টাইগার অধিনায়কের। তবে বাংলাদেশ দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য বিবেচিত হবেন  সাকিব। গত সপ্তাহে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

বিসিবির পক্ষ থেকে এটিও বলা হচ্ছে, দেশে ফেরার সুযোগ হলে মার্চে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই সাকিবকে চায় বোর্ড। তবে সাকিবের দেশে ফেরার পথে বড় বাধা তার রাজনৈতিক পরিচয়। জুলাই অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন সাকিব। সরকার পতনের পর তার নামে হত্যা ও দুর্নীতির মামলা হয়েছে।

আইনি জটিলতা কাটিয়ে সাকিবের দেশে ফেরা এবং দেশের হয়ে খেলার পথ সুগম করতে সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বিসিবি। সাকিবও এখন বাংলাদেশ দলে খেলতে আগ্রহী বলে জানিয়েছে বোর্ড। তবে পুরোনো কোচের সঙ্গে সাকিব এ নিয়ে আলোচনা করেছেন কি না, সেই প্রশ্ন ছিল আজ। জবাবে বিষয়টিকে পরিস্কার করেননি তার দীর্ঘদিনের কোচ সালাহউদ্দীন। এ প্রসঙ্গে বরং রহস্যময় এক উত্তর দিলেন তিনি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বুধবার (০৪ জানুয়ারি) অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি টুর্নামেন্ট–পূর্ব সংবাদ সম্মেলনে সালাহউদ্দীন বলেন, ‘সবকিছু তো বলা যাবে না ভাই...।’

তবে সাকিব যে এখনও যে কোন দলের জন্যই যোগ্য খেলোয়াড় সেটা কিন্তু অকপটেই স্বীকার করেছেন তিনি। এ প্রসঙ্গে ধূমকেতু একাদশের কোচ সালাহউদ্দীন বলেন, ‘দেখুন, যদি কেউ বলে যে সাকিবকে আমি দলে চাই না, আমার মনে হয় সে তাহলে এখনো বোকার স্বর্গে বাস করছে।’ তার এমন ভাবার কারণও ব্যাখ্যা করেছেন সালাহউদ্দীন। তার ভাষ্যমতে, ‘সবচেয়ে বড় জিনিস হচ্ছে, সাকিব থাকলে একটা দলে ভারসম্য চলে আসে। একটা বোলার, একটা ব্যাটসম্যান—আপনি দুই দিকেই পাবেন। দিন শেষে সাকিব কী রকম ফিট থাকে, সেটা একটা বড় ব্যাপার। কিন্তু তাকে যে কেউই চাইবে।’

দেড় বছর ধরে সাকিব আল হাসান নেই জাতীয় দলে। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগই এখন তার ঠিকানা। কিন্তু ৩৯ বছর বয়সী সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য আসলে কতটা ফিট? ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow