সবচেয়ে দীর্ঘ সময় রোজা হবে যেসব দেশে

বিশ্বের এক বিলিয়নেরও বেশি মুসলমান অধীর আগ্রহে অপেক্ষা করছেন পবিত্র রমজান ২০২৬-এর জন্য। আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের এ মাসটি প্রতি বছরই ভিন্ন সময়ে আসে, ফলে রোজার সময়কালেও দেখা যায় পার্থক্য। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালের রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি। তবে ১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখা গেলে একদিন আগেও শুরু হতে পারে। হিজরি ক্যালেন্ডার চন্দ্রচক্রভিত্তিক হওয়ায় প্রতি বছর রমজান প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। ফলে দিনের দৈর্ঘ্য ও আবহাওয়ার পরিবর্তনের কারণে রোজার সময়ও কম-বেশি হয়। এ বছর কোন কোন দেশে সবচেয়ে দীর্ঘ সময় রোজা হবে, এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভৌগোলিক অবস্থান ও অক্ষাংশের তারতম্যের কারণে বিশ্বের বিভিন্ন দেশে রোজার সময়ের পার্থক্য দেখা যায়। যেসব দেশ উত্তর গোলার্ধের অনেক উত্তরে অবস্থিত, সেখানে দিনের আলো দীর্ঘ হওয়ায় রোজার সময়ও বেশি হয়। বিশেষ করে উত্তর রাশিয়া, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডের মতো দূর উত্তরের অঞ্চলে বিশ্বের দীর্ঘতম সময় রোজা পালনের সম্ভাবনা রয়েছে। এছাড়া নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ডেও ১৬ ঘণ্টার বেশি সময় রোজা রাখতে হতে পারে।’

সবচেয়ে দীর্ঘ সময় রোজা হবে যেসব দেশে
বিশ্বের এক বিলিয়নেরও বেশি মুসলমান অধীর আগ্রহে অপেক্ষা করছেন পবিত্র রমজান ২০২৬-এর জন্য। আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের এ মাসটি প্রতি বছরই ভিন্ন সময়ে আসে, ফলে রোজার সময়কালেও দেখা যায় পার্থক্য। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালের রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি। তবে ১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখা গেলে একদিন আগেও শুরু হতে পারে। হিজরি ক্যালেন্ডার চন্দ্রচক্রভিত্তিক হওয়ায় প্রতি বছর রমজান প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। ফলে দিনের দৈর্ঘ্য ও আবহাওয়ার পরিবর্তনের কারণে রোজার সময়ও কম-বেশি হয়। এ বছর কোন কোন দেশে সবচেয়ে দীর্ঘ সময় রোজা হবে, এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভৌগোলিক অবস্থান ও অক্ষাংশের তারতম্যের কারণে বিশ্বের বিভিন্ন দেশে রোজার সময়ের পার্থক্য দেখা যায়। যেসব দেশ উত্তর গোলার্ধের অনেক উত্তরে অবস্থিত, সেখানে দিনের আলো দীর্ঘ হওয়ায় রোজার সময়ও বেশি হয়। বিশেষ করে উত্তর রাশিয়া, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডের মতো দূর উত্তরের অঞ্চলে বিশ্বের দীর্ঘতম সময় রোজা পালনের সম্ভাবনা রয়েছে। এছাড়া নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ডেও ১৬ ঘণ্টার বেশি সময় রোজা রাখতে হতে পারে।’ প্রতিবেদনে আরও জানানো হয়, কিছু উচ্চ অক্ষাংশ ও উচ্চভূমির অঞ্চল যেমন সুইডেন, নরওয়ে, গ্রিনল্যান্ড ও উত্তর কানাডার নির্দিষ্ট এলাকায় দিনের আলো অত্যন্ত দীর্ঘ হওয়ায় রোজার সময় কখনো কখনো ২০ ঘণ্টার কাছাকাছিও হতে পারে। বিশেষ ব্যবস্থার সুযোগ যেসব এলাকায় দিনের দৈর্ঘ্য অস্বাভাবিকভাবে দীর্ঘ, সেখানকার মুসলমানদের জন্য বিশেষ সুবিধার কথা বলেছেন ইসলামি চিন্তাবিদরা। সে ক্ষেত্রে রোজাদাররা চাইলে মক্কার সময়সূচি অনুসরণ করতে পারেন অথবা নিকটবর্তী কোনো মাঝারি দিনের শহরের সময় ধরে রোজা ও নামাজ আদায় করতে পারেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow