সবাই ফ্যামিলি কার্ডের আওতায় আসবে : ডা. জাহিদ
সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে ফেইক নিউজ করে অনেকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেটা প্রতিরোধ করতে হবে। কীভাবে তা কমিয়ে আনা যায় সেজন্য কাজ করতে হবে। মানুষকে আশ্বস্ত করা যে, ফ্যামিলি কার্ড এটা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প, সবাই এর আওতায় আসবে। শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারি) বিকেলে নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট এবং হাকিমপুর চার উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। ডা. জাহিদ বলেন, আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন। সেটা যাতে সঠিকভাবে করা যায় সে লক্ষ্যে কাজ করার জন্য কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে। কোনো ধরনের দুর্নীতি যাতে কাউকে স্পর্শ না করে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। বর্তমান সরকার ও প্রশাসনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কোনো দুর্নীতিতে লিপ্ত হবেন না।
সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে ফেইক নিউজ করে অনেকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেটা প্রতিরোধ করতে হবে। কীভাবে তা কমিয়ে আনা যায় সেজন্য কাজ করতে হবে। মানুষকে আশ্বস্ত করা যে, ফ্যামিলি কার্ড এটা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প, সবাই এর আওতায় আসবে।
শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারি) বিকেলে নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট এবং হাকিমপুর চার উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন। সেটা যাতে সঠিকভাবে করা যায় সে লক্ষ্যে কাজ করার জন্য কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে। কোনো ধরনের দুর্নীতি যাতে কাউকে স্পর্শ না করে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। বর্তমান সরকার ও প্রশাসনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কোনো দুর্নীতিতে লিপ্ত হবেন না।
What's Your Reaction?