সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জয়পুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জয়পুরহাটের ক্ষেতলালে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ উদ্যোগের অংশ হিসেবে জয়পুরহাট জেলা পরিষদের আয়োজনে এই কার্যক্রমের সূচনা করা হয়। ​শনিবার বিকালে ক্ষেতলাল ডাকবাংলো চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। ​ জয়পুরহাট জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলীম এবং সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠু। ক্ষেতলাল উপজেলা ডাকবাংলো চত্বরে একটি ফলদ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথি মাসুদ রানা প্রধান বলেন,​ একটি গাছ, একটি প্রাণ। আগামী প্রজন

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জয়পুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জয়পুরহাটের ক্ষেতলালে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ উদ্যোগের অংশ হিসেবে জয়পুরহাট জেলা পরিষদের আয়োজনে এই কার্যক্রমের সূচনা করা হয়।

​শনিবার বিকালে ক্ষেতলাল ডাকবাংলো চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

​ জয়পুরহাট জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলীম এবং সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠু।

ক্ষেতলাল উপজেলা ডাকবাংলো চত্বরে একটি ফলদ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথি মাসুদ রানা প্রধান বলেন,​ একটি গাছ, একটি প্রাণ। আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর, নিরাপদ ও সবুজ পৃথিবী রেখে যেতে আমাদের সকলকে বেশি করে গাছ লাগাতে হবে। পরিবেশের বিপর্যয় রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আসুন, আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এই বৃক্ষরোপণ আন্দোলনকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিয়ে সফল করে তুলি।

এ সময় জেলা ও উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow