সমকালের ছড়া: বাবার আদর

রাকিবুল ইসলাম রাহান দিন কেটে সাঁঝ নেমে যায়বাবা আসেন ঘরে,খুশির হাওয়া বইতে থাকেআমার পরান ভরে। বাইরে থেকে এসে বাবাডাকেন আমায় কাছে,আমার মতো সুখী ছেলেজগতে কে আছে? হরেক রকম খেলনা এনেদেন যে বাবা হাতে,গল্প শুনে ঘুমিয়ে পড়িগভীর কালো রাতে। মাগো তুমি আমায় বলোবাবা কেন ভালো?বাবা আমার সারাঘরেরচাঁদের মতো আলো। এসইউ

সমকালের ছড়া: বাবার আদর

রাকিবুল ইসলাম রাহান

দিন কেটে সাঁঝ নেমে যায়
বাবা আসেন ঘরে,
খুশির হাওয়া বইতে থাকে
আমার পরান ভরে।

বাইরে থেকে এসে বাবা
ডাকেন আমায় কাছে,
আমার মতো সুখী ছেলে
জগতে কে আছে?

হরেক রকম খেলনা এনে
দেন যে বাবা হাতে,
গল্প শুনে ঘুমিয়ে পড়ি
গভীর কালো রাতে।

মাগো তুমি আমায় বলো
বাবা কেন ভালো?
বাবা আমার সারাঘরের
চাঁদের মতো আলো।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow