‘সমস্যা বিসিসিআইয়ের সঙ্গে, যুদ্ধ লাগিয়ে দিলেন আইসিসির সঙ্গে’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। কিছুদিন আগে বিশ্বকাপ না খেলা তৎকালীন সরকারের ‘ব্লান্ডার’ বা বড় ভুল বলে মন্তব্য করেন সাকিব আল হাসান। এবার আরও একবার সেই কথাই বললেন সাকিব। সেইসঙ্গে বিসিবির সম্ভাব্য করণীয় কী হতে পারত তা নিয়েও কথা বলেছেন সাকিব আল হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘অবশ্যই (বিশ্বকাপে না খেলা) ব্লান্ডার ছিল, এখনও তো বলছি।’  বিসিবি কী করতে পারত এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘প্রথমত হচ্ছে বিসিসিআই কিংবা কলকাতা নাইট রাইডার্স, যারাই এই সিদ্ধান্ত নিয়েছে (মোস্তাফিজকে বাদ দেওয়া), এটার অনেক রকম উপায় ছিল, যেটাতে সুন্দরভাবে সমাধান হতে পারত। কেন তারা সুন্দরভাবে সিদ্ধান্ত নেয়নি, উত্তরটা আমার জানা নেই। কারণ আমার ক্ষেত্রে এরকম হয়েছে যে, বাংলাদেশের সিরিজের কারণে তখন আইপিএলে খেলতে পারব না, তখন ওরাই আমার সঙ্গে যোগাযোগ করেছে যে, আমি নিজে থেকেই সরে দাঁড়ালে ওদের কাজটা সহজ হয়। পারস্পরিক সমঝোতায় সেভাবেই করেছি। মুস্তাফিজের সঙ্গেও তারা সেভাবে করতে পারত। দ্বিতীয়ত, মোস্তাফিজকে বাদ দেওয়ার পর দুই বোর্ড কথা বলতে পারতো যে, ‘একটা পরিস্থিতি তৈরি হয়েছে

‘সমস্যা বিসিসিআইয়ের সঙ্গে, যুদ্ধ লাগিয়ে দিলেন আইসিসির সঙ্গে’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। কিছুদিন আগে বিশ্বকাপ না খেলা তৎকালীন সরকারের ‘ব্লান্ডার’ বা বড় ভুল বলে মন্তব্য করেন সাকিব আল হাসান। এবার আরও একবার সেই কথাই বললেন সাকিব। সেইসঙ্গে বিসিবির সম্ভাব্য করণীয় কী হতে পারত তা নিয়েও কথা বলেছেন সাকিব আল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘অবশ্যই (বিশ্বকাপে না খেলা) ব্লান্ডার ছিল, এখনও তো বলছি।’ 

বিসিবি কী করতে পারত এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘প্রথমত হচ্ছে বিসিসিআই কিংবা কলকাতা নাইট রাইডার্স, যারাই এই সিদ্ধান্ত নিয়েছে (মোস্তাফিজকে বাদ দেওয়া), এটার অনেক রকম উপায় ছিল, যেটাতে সুন্দরভাবে সমাধান হতে পারত। কেন তারা সুন্দরভাবে সিদ্ধান্ত নেয়নি, উত্তরটা আমার জানা নেই। কারণ আমার ক্ষেত্রে এরকম হয়েছে যে, বাংলাদেশের সিরিজের কারণে তখন আইপিএলে খেলতে পারব না, তখন ওরাই আমার সঙ্গে যোগাযোগ করেছে যে, আমি নিজে থেকেই সরে দাঁড়ালে ওদের কাজটা সহজ হয়। পারস্পরিক সমঝোতায় সেভাবেই করেছি। মুস্তাফিজের সঙ্গেও তারা সেভাবে করতে পারত। দ্বিতীয়ত, মোস্তাফিজকে বাদ দেওয়ার পর দুই বোর্ড কথা বলতে পারতো যে, ‘একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা নিজেদের মধ্যে সমাধান করে নেই।’ 

সাকিব এসময় আরও যোগ করেন, ‘আলোচনায় অবশ্যই সমাধান হতো। এটা তাদের (বিসিসিআই) ঘরোয়া টুর্নামেন্ট। তারা যে কোনো সিদ্ধান্ত নিতেই পারে। সমস্যা লেগেছে তাদের সঙ্গে, আমি যুদ্ধ লাগিয়ে দিলাম আইসিসির সঙ্গে, এটা তো কাজের কথা হলো না। এখানে পলিটিক্যাল গেম খেলা হয়েছে এবং মানুষের আবেগকে পুঁজি করে ফায়দা নেওয়ার চেষ্টা করেছে ওই সময়ের সরকার ও দায়িত্বপ্রাপ্তরা।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow