সমাজ থেকে মাদক দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে

নড়াইল-২ আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, মাদক নির্মূলে শুধু প্রশাসনের ওপর দায় চাপালে চলবে না; সমাজ থেকে মাদক দূর করতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। রোববার (১৯ জুলাই) নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন। নড়াইল-২ আসনের দায়িত্ব নেওয়ার পর জেলাটিতে এটিই তার প্রথম সরকারি সফর। এসময় মাদকের ভয়াবহ ছোবল থেকে পরিবার, সমাজ তথা দেশকে রক্ষা করতে যেকোনো মূল্যে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান নিপুন রায় চৌধুরী। তিনি বলেন, মাদকমুক্ত সুন্দর সমাজ বিনির্মাণের দায়িত্ব আমাদের সবার। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবেই দেশকে এই অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব। আরও পড়ুন বগুড়ার বিতর্কিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা সভায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে নিপুণ রায় চৌধুরী চলমান খাল খনন কর্মসূচিসহ সব জনকল্যাণমুখী প্রকল্প সফল করতে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের আরও বেশি দায়িত্বশীল ও তৎপর

সমাজ থেকে মাদক দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে

নড়াইল-২ আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, মাদক নির্মূলে শুধু প্রশাসনের ওপর দায় চাপালে চলবে না; সমাজ থেকে মাদক দূর করতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

রোববার (১৯ জুলাই) নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন। নড়াইল-২ আসনের দায়িত্ব নেওয়ার পর জেলাটিতে এটিই তার প্রথম সরকারি সফর।

এসময় মাদকের ভয়াবহ ছোবল থেকে পরিবার, সমাজ তথা দেশকে রক্ষা করতে যেকোনো মূল্যে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান নিপুন রায় চৌধুরী।

তিনি বলেন, মাদকমুক্ত সুন্দর সমাজ বিনির্মাণের দায়িত্ব আমাদের সবার। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবেই দেশকে এই অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব।

সভায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে নিপুণ রায় চৌধুরী চলমান খাল খনন কর্মসূচিসহ সব জনকল্যাণমুখী প্রকল্প সফল করতে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের আরও বেশি দায়িত্বশীল ও তৎপর হওয়ার নির্দেশনা দেন।

একই সভায় উপস্থিত থেকে নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমও জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা ঘোষণা করে তিনি বলেন, যুবসমাজকে বাঁচাতে মাদকের উৎসগুলো বন্ধ করতে হবে।

নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আব্দুল ছালামের সভাপতিত্বে এই সমন্বয় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় রাজনৈতিক নেতারা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

হাফিজুল নিলু/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow