সমাজকল্যাণমন্ত্রীর মায়ের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় সংসদ নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৬ মে) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, একজন শিক্ষক হিসেবে তিনি সমাজে ও রাষ্ট্রে শিক্ষাক্ষেত্রে যে অবদান রেখে গেছেন, তা শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা মরহুমাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন।  তিনি বলেন, কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। শোকসন্তপ্ত পরিবারের উদ্দেশে তিনি বলেন, মরহুমার শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের আল্লাহ তায়ালা উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

সমাজকল্যাণমন্ত্রীর মায়ের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় সংসদ নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৬ মে) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, একজন শিক্ষক হিসেবে তিনি সমাজে ও রাষ্ট্রে শিক্ষাক্ষেত্রে যে অবদান রেখে গেছেন, তা শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা মরহুমাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। 

তিনি বলেন, কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন।

শোকসন্তপ্ত পরিবারের উদ্দেশে তিনি বলেন, মরহুমার শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের আল্লাহ তায়ালা উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow