সম্পত্তির ভাগ নিয়ে দুই ভাই আলাল দুলালের যুদ্ধ!

দেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পেয়েছে নতুন অরিজিনাল ড্রামা ‘আলাল দুলাল’। পারিবারিক ড্রামা ও কমেডির সংমিশ্রণে নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন ইমরান ইমন। গত ২ জুলাই থেকে নাটকটি শুধু বঙ্গতে স্ট্রিমিং হচ্ছে। নাটকের গল্প আবর্তিত হয়েছে দুই ভাই আলাল ও দুলালকে ঘিরে। পৈতৃক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বড় ভাই আলালের নানা কূটচাল ও চতুরতার শিকার হতে থাকে সহজ-সরল দুলাল। তবে শেষ পর্যন্ত দুলাল কি নিজের অধিকার বুঝে নিতে পারবে, নাকি বারবার প্রতারিতই হবে— এমন প্রশ্নের উত্তর মিলবে হাস্যরসাত্মক নানা ঘটনার মধ্য দিয়ে। নাটকটি প্রসঙ্গে পরিচালক ইমরান ইমন বলেন, 'আলাল ও দুলাল চরিত্র দুটি আমাদের সমাজের খুব চেনা দুটি রূপ। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব ও বোকামির আড়ালে থাকা অসঙ্গতিগুলো হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। মুক্তির পর দর্শকদের ইতিবাচক সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে।'  মানব মিত্রের রচনা ও চিত্রনাট্যে নির্মিত ‘আলাল দুলাল’-এ অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, আ খ ম হাসান, মার্শিয়া শাওন, সামিহা আক্তার, শাওন মজুমদার ও খায়রুল আলম টিপুসহ আরও অনেকে। পারিবারিক সম্পর্ক, সম্প

সম্পত্তির ভাগ নিয়ে দুই ভাই আলাল দুলালের যুদ্ধ!

দেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পেয়েছে নতুন অরিজিনাল ড্রামা ‘আলাল দুলাল’। পারিবারিক ড্রামা ও কমেডির সংমিশ্রণে নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন ইমরান ইমন। গত ২ জুলাই থেকে নাটকটি শুধু বঙ্গতে স্ট্রিমিং হচ্ছে।

নাটকের গল্প আবর্তিত হয়েছে দুই ভাই আলাল ও দুলালকে ঘিরে। পৈতৃক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বড় ভাই আলালের নানা কূটচাল ও চতুরতার শিকার হতে থাকে সহজ-সরল দুলাল। তবে শেষ পর্যন্ত দুলাল কি নিজের অধিকার বুঝে নিতে পারবে, নাকি বারবার প্রতারিতই হবে— এমন প্রশ্নের উত্তর মিলবে হাস্যরসাত্মক নানা ঘটনার মধ্য দিয়ে।

নাটকটি প্রসঙ্গে পরিচালক ইমরান ইমন বলেন, 'আলাল ও দুলাল চরিত্র দুটি আমাদের সমাজের খুব চেনা দুটি রূপ। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব ও বোকামির আড়ালে থাকা অসঙ্গতিগুলো হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। মুক্তির পর দর্শকদের ইতিবাচক সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে।' 

মানব মিত্রের রচনা ও চিত্রনাট্যে নির্মিত ‘আলাল দুলাল’-এ অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, আ খ ম হাসান, মার্শিয়া শাওন, সামিহা আক্তার, শাওন মজুমদার ও খায়রুল আলম টিপুসহ আরও অনেকে।

পারিবারিক সম্পর্ক, সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব এবং দুই ভাইয়ের বুদ্ধির লড়াইকে হাস্যরসের মোড়কে উপস্থাপন করা হয়েছে ‘আলাল দুলাল’-এ। নাটকটি বর্তমানে শুধু বঙ্গ প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow