সম্পর্কের দূরত্ব বাড়াচ্ছে ঝগড়ার সময় সঙ্গীর নীরব আচরণ

সম্পর্কের মধ্যে ঝগড়া বা মতবিরোধ স্বাভাবিক ঘটনা। কখনো কখনো ছোটখাটো মনোমালিন্য বড় সমস্যা তৈরি করতে পারে। ঝগড়ার পর একজন সঙ্গী হুট করে চুপ হয়ে যায়, কথা বলা বন্ধ করে দেয়, চোখে চোখ রাখে না, কিংবা পুরো আলোচনা এড়িয়ে যায়। এই আচরণকে মনোবিজ্ঞানে স্টোনওয়ালিং বলা হয়। স্টোনওয়ালিং হল এমন একটি আচরণ যেখানে কেউ ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ কথোপকথন এড়ায় বা চুপ থাকে। ইংরেজি শব্দ ‘স্টোন ওয়াল ’ থেকে এর উৎপত্তি, যার অর্থ ‘পাথরের দেয়াল’। অর্থাৎ একজন ব্যক্তি যেন একটি অদৃশ্য দেয়াল তুলে রেখেছে, যাতে অন্য কেউ তার কাছে প্রবেশ করতে পারে না। এই আচরণ সাধারণত ঝগড়া বা মতবিরোধের সময় দেখা যায়। কেউ কিছু বলা চাইলেও সঙ্গী বারবার চুপ থাকে বা আলোচনা এড়িয়ে যায়। এতে হতাশা, রাগ, এবং সম্পর্কের মধ্যে দূরত্ব বৃদ্ধি পায়। স্টোনওয়ালিংয়ের লক্ষণস্টোনওয়ালিং কখনো কখনো সচেতনভাবে করা হয়, যেমন কেউ মনে করে, তর্ক বাড়ালে পরিস্থিতি আরো খারাপ হবে। আবার অনেক সময় মানসিক চাপ বা আবেগ সামলাতে না পারার কারণে মানুষ নিজেকে গুটিয়ে নেয়। মনোবিজ্ঞানীরা মনে করেন, অতিরিক্ত আবেগ বা চাপের সময় মানুষ নিজেকে রক্ষা করার জন্য চুপ হয়ে যা

সম্পর্কের দূরত্ব বাড়াচ্ছে ঝগড়ার সময় সঙ্গীর নীরব আচরণ

সম্পর্কের মধ্যে ঝগড়া বা মতবিরোধ স্বাভাবিক ঘটনা। কখনো কখনো ছোটখাটো মনোমালিন্য বড় সমস্যা তৈরি করতে পারে। ঝগড়ার পর একজন সঙ্গী হুট করে চুপ হয়ে যায়, কথা বলা বন্ধ করে দেয়, চোখে চোখ রাখে না, কিংবা পুরো আলোচনা এড়িয়ে যায়। এই আচরণকে মনোবিজ্ঞানে স্টোনওয়ালিং বলা হয়।

স্টোনওয়ালিং হল এমন একটি আচরণ যেখানে কেউ ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ কথোপকথন এড়ায় বা চুপ থাকে। ইংরেজি শব্দ ‘স্টোন ওয়াল ’ থেকে এর উৎপত্তি, যার অর্থ ‘পাথরের দেয়াল’। অর্থাৎ একজন ব্যক্তি যেন একটি অদৃশ্য দেয়াল তুলে রেখেছে, যাতে অন্য কেউ তার কাছে প্রবেশ করতে পারে না। এই আচরণ সাধারণত ঝগড়া বা মতবিরোধের সময় দেখা যায়। কেউ কিছু বলা চাইলেও সঙ্গী বারবার চুপ থাকে বা আলোচনা এড়িয়ে যায়। এতে হতাশা, রাগ, এবং সম্পর্কের মধ্যে দূরত্ব বৃদ্ধি পায়।

স্টোনওয়ালিংয়ের লক্ষণ
স্টোনওয়ালিং কখনো কখনো সচেতনভাবে করা হয়, যেমন কেউ মনে করে, তর্ক বাড়ালে পরিস্থিতি আরো খারাপ হবে। আবার অনেক সময় মানসিক চাপ বা আবেগ সামলাতে না পারার কারণে মানুষ নিজেকে গুটিয়ে নেয়। মনোবিজ্ঞানীরা মনে করেন, অতিরিক্ত আবেগ বা চাপের সময় মানুষ নিজেকে রক্ষা করার জন্য চুপ হয়ে যায়।

স্টোনওয়ালিংয়ের লক্ষণগুলোর মধ্যে রয়েছে হঠাৎ করে চুপ হয়ে যাওয়া, কথোপকথন মাঝপথে বন্ধ করা, ফোন বা ম্যাসেজের উত্তর না দেওয়া, চোখে চোখ না রাখা এবং আলোচনা এড়িয়ে যাওয়া বা বিষয় পরিবর্তন করা। এই আচরণ অন্য ব্যক্তির কাছে অবহেলা বা অসম্মানের মতো মনে হতে পারে। দীর্ঘমেয়াদে এটি সম্পর্ক দুর্বল করতে পারে।

rty

সম্পর্কের ওপর প্রভাব
দাম্পত্য বা ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে স্টোনওয়ালিং বড় সমস্যা সৃষ্টি করে। একজন যদি খোলাখুলি আলোচনা করতে চায়, আর অন্যজন চুপ থাকে বা সব সময় এড়িয়ে যায়, তখন ভুল বোঝাবুঝি এবং দূরত্ব বাড়ে। সম্পর্কের মধ্যে মানসিক চাপ, রাগ, হতাশা এবং অবিশ্বাস জন্মায়।

সমস্যা সমাধান
স্টোনওয়ালিং থেকে সম্পর্ককে রক্ষা করতে ধৈর্য ধরে থাকা এবং শান্ত আলোচনার চেষ্টা করা প্রয়োজন। বিরতির পর সমস্যা নিয়ে শান্তভাবে আলোচনা করলে পারস্পরিক বোঝাপড়া বাড়ে। নিজের আবেগ ও অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করা সম্পর্ককে শক্তিশালী করে এবং অন্য সঙ্গীর কথাও মনোযোগ দিয়ে শোনা প্রয়োজন।

স্টোনওয়ালিং কখনো কখনো সাময়িকভাবে ঝগড়া এড়াতে সাহায্য করে। তবে দীর্ঘমেয়াদে এটি সম্পর্কের ক্ষতি করতে পারে। তাই চুপচাপ থাকা বা আলোচনা এড়ানোর বদলে খোলামেলা যোগাযোগ, পারস্পরিক সম্মান এবং বোঝাপড়ার মাধ্যমে সমাধান খুঁজে নেওয়াই সবচেয়ে ভালো পথ। সম্পর্ককে শক্তিশালী রাখতে ঝগড়ার সময় সংবেদনশীল থাকা, নিজের অনুভূতি প্রকাশ করা এবং সঙ্গীর কথাও গুরুত্ব দেওয়া অপরিহার্য।

সূত্র: ভেরি ওয়েল মাইন্ড, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও অন্যান্য

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow