সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

একীভূত পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংককে একক প্রতিষ্ঠানে রূপ দেওয়ার প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পর এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা ও নিয়ন্ত্রণও সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ দেওয়া প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকেলে বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব নতুন পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। আরও পড়ুন আইপিওতে টাকা তুলতে দুই ইস্যু ম্যানেজারের সঙ্গে সোলার ইকুইটির চুক্তি গভর্নর মো. মোস্তাকুর রহমানের উপস্থিতিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসানের কাছে ব্যাংকটির দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবেদুর রহমান সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে একীভূত হওয়ার তালিকায় থাকা সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) ও এক্সিম ব্যাংকের প্রশাসক প্রত্যাহার করে নতুন

সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

একীভূত পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংককে একক প্রতিষ্ঠানে রূপ দেওয়ার প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পর এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা ও নিয়ন্ত্রণও সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ দেওয়া প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেলে বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব নতুন পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

গভর্নর মো. মোস্তাকুর রহমানের উপস্থিতিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসানের কাছে ব্যাংকটির দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবেদুর রহমান সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে একীভূত হওয়ার তালিকায় থাকা সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) ও এক্সিম ব্যাংকের প্রশাসক প্রত্যাহার করে নতুন ব্যবস্থাপনার কাছে দায়িত্ব হস্তান্তর করে বাংলাদেশ ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ হস্তান্তরের মধ্য দিয়ে পাঁচ ব্যাংকের মধ্যে তিনটির প্রশাসনিক নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের হাতে চলে গেলো।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, বাকি দুটি ব্যাংকের ক্ষেত্রেও প্রশাসক প্রত্যাহার করে পর্যায়ক্রমে নতুন ব্যবস্থাপনার কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। এ প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, আগের সরকারের সময়ে এক্সিম ব্যাংকের নিয়ন্ত্রণে ছিলেন নাজরুল ইসলাম মজুমদার। অন্যদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ বাকি ব্যাংকগুলো এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল বলে অভিযোগ রয়েছে।

আর্থিক সংকট ও আমানতকারীদের আস্থার সংকট তীব্র হওয়ার পর পাঁচটি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এর অংশ হিসেবে ৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক।

এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা মূলধন দিয়েছে। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমা অর্থের বিপরীতে শেয়ারে রূপান্তরের প্রক্রিয়ায় রয়েছে।

তবে পাঁচ ব্যাংকের প্রশাসনিক একীভূতকরণ সম্পন্ন হলেও প্রযুক্তিগতভাবে পুরোপুরি একীভূত হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বর্তমানে আইটি ব্যবস্থা একীভূত না হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও নস্ট্রো হিসাবের লেনদেন পুরোনো ব্যাংকের নামেই পরিচালিত হচ্ছে।

প্রযুক্তিগত সমন্বয় শেষ হলে পাঁচ ব্যাংকের পৃথক পরিচিতি বিলুপ্ত করে একক ব্র্যান্ড ও ব্যবস্থাপনার অধীনে সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনা করা হবে।

ইএআর/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow