সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পেয়ে গেছে বিএনপি
জাতীয় সংসদের ৩০০টি সাধারণ আসনের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কোনো দলকে ন্যূনতম ১৫১টি আসনে জয়ী হতে হয় (অর্ধেকের বেশি, অর্থাৎ ১৫০+১)। এককভাবে সরকার গঠনের জন্য এই সংখ্যাটি অপরিহার্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টা পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপি ১৫৩টি আসনে জয়লাভ করেছে। ফলে দলটি এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনসংখ্যা অতিক্রম করেছে। জাতীয় সংসদে মোট আসন ৩৫০টি। এর মধ্যে ৩০০টি সাধারণ আসনে সরাসরি ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। এবারের নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত রাখা হয়েছে। সাধারণ আসনে জয়ী দলগুলোর প্রাপ্ত আসনের অনুপাত অনুযায়ী ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। উল্লেখ্য, কোনো দল এককভাবে ১৫১টি আসন না পেলে জোট গঠনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করা যায়।
জাতীয় সংসদের ৩০০টি সাধারণ আসনের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কোনো দলকে ন্যূনতম ১৫১টি আসনে জয়ী হতে হয় (অর্ধেকের বেশি, অর্থাৎ ১৫০+১)। এককভাবে সরকার গঠনের জন্য এই সংখ্যাটি অপরিহার্য।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টা পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপি ১৫৩টি আসনে জয়লাভ করেছে। ফলে দলটি এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনসংখ্যা অতিক্রম করেছে।
জাতীয় সংসদে মোট আসন ৩৫০টি। এর মধ্যে ৩০০টি সাধারণ আসনে সরাসরি ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। এবারের নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত রাখা হয়েছে।
সাধারণ আসনে জয়ী দলগুলোর প্রাপ্ত আসনের অনুপাত অনুযায়ী ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।
উল্লেখ্য, কোনো দল এককভাবে ১৫১টি আসন না পেলে জোট গঠনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করা যায়।
What's Your Reaction?