সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: এমপি সাকিলা

বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা। শনিবার (৪ জুলাই) চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। হাটহাজারী উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ৭৫ থেকে ৮০ লাখ টাকা ব্যয়ে ২৬টি সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে ফতেপুর ইউনিয়নের বাচা মিয়া তালুকদারবাড়ি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সাকিলা ফারজানা বলেন, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মানুষের জীবনমান উন্নয়ন, নিরাপদ ও সহজ যোগাযোগ নিশ্চিত করা এবং কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসারে টেকসই সড়ক অবকাঠামোর বিকল্প নেই। আরও পড়ুন বাজেট বাস্তবায়ন হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী  তিনি জানান, সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় হাটহাজারীর বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। ফতেপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুছা ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, র

সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: এমপি সাকিলা

বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা।

শনিবার (৪ জুলাই) চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাটহাজারী উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ৭৫ থেকে ৮০ লাখ টাকা ব্যয়ে ২৬টি সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে ফতেপুর ইউনিয়নের বাচা মিয়া তালুকদারবাড়ি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সাকিলা ফারজানা বলেন, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মানুষের জীবনমান উন্নয়ন, নিরাপদ ও সহজ যোগাযোগ নিশ্চিত করা এবং কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসারে টেকসই সড়ক অবকাঠামোর বিকল্প নেই।

তিনি জানান, সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় হাটহাজারীর বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

ফতেপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুছা ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিসহ এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় কাবিখা, কাবিটা ও টিআর প্রকল্পের ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পর্যায়ে এসব উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।

এমআরএএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow