সরকার সব নাগরিকের টেকসই অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর

বর্তমান সরকার সব নাগরিকের টেকসই অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি শুক্রবার (৩ জুলাই) চট্টগ্রামে দুঃস্থ, অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে মানবিক সহায়তা বিতরণকালে এ কথা বলেন। পৃথক পৃথক কয়েকটি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ চাল এবং তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করেন। কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ পাহাড়তলী এলাকায় দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া বায়েজিদের জালালাবাদে পৃথক দুটি অনুষ্ঠানেও উপস্থিত থেকে প্রতিমন্ত্রী চাল ও নগদ অর্থ সহায়তা দেন। সেই সঙ্গে হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের মধ্যে তাৎক্ষণিক নগদ আর্থিক সহায়তা পৌঁছে দেন প্রতিমন্ত্রী। এসব অনুষ্ঠানে মীর হেলাল জনসাধারণের উদ্দেশে বলেন, ‘জনগণের সেবক হিসেবে বিপদে আপনাদের পাশে থাকা আমাদের কর্তব্য। সরকারের এই মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্

সরকার সব নাগরিকের টেকসই অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর

বর্তমান সরকার সব নাগরিকের টেকসই অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি শুক্রবার (৩ জুলাই) চট্টগ্রামে দুঃস্থ, অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে মানবিক সহায়তা বিতরণকালে এ কথা বলেন। পৃথক পৃথক কয়েকটি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ চাল এবং তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ পাহাড়তলী এলাকায় দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া বায়েজিদের জালালাবাদে পৃথক দুটি অনুষ্ঠানেও উপস্থিত থেকে প্রতিমন্ত্রী চাল ও নগদ অর্থ সহায়তা দেন। সেই সঙ্গে হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের মধ্যে তাৎক্ষণিক নগদ আর্থিক সহায়তা পৌঁছে দেন প্রতিমন্ত্রী।

এসব অনুষ্ঠানে মীর হেলাল জনসাধারণের উদ্দেশে বলেন, ‘জনগণের সেবক হিসেবে বিপদে আপনাদের পাশে থাকা আমাদের কর্তব্য। সরকারের এই মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

প্রতিমন্ত্রী দেশের আর্থসামাজিক অবস্থার টেকসই উন্নয়নের প্রসঙ্গ টেনে বলেন, ‘বর্তমান সরকার কেবল সাময়িক ত্রাণ বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সব নাগরিকের টেকসই অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর।’ দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

মীর হেলাল ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার মূল চেতনাকে অন্তরে ধারণ করারও আহ্বান জানান। একটি সুখী, সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে বৈষম্যহীন, মানবিক ও প্রগতিশীল এক নতুন বাংলাদেশ গড়ে তুলি।’

একিউএফ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow