সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবারে (বালিকা) ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ২৭ সপ্তাহের অধিক অন্তঃসত্ত্বা শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় পাঁচ কর্মকর্তা ও একজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৬ জুলাই) ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ও শিশু নিবাসের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আরিফ হোসেন বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার ব্যক্তির নাম ওয়াহিদ শেখ। তিনি সদরের আদমপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে। এবং বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- সহকারী তত্ত্বাবধায়ক মো. হাবিবুর রহমান, শামসুন্নাহার আক্তার ও তানিয়া তাজরীণ, মেট্রন-কাম-নার্স মনি আক্তার এবং কম্পিউটার অপারেটর আবীর দাস। কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাসূত্রে জানা যায়, মেয়েটি শহরের টেপাখোলা এলাকার একটি স্কুলে পড়ে। সে সরকারি কেয়ার সেন্টার থেকে স্কুল ও বাড়িতে যাতায়াত করত। চলতি বছরের ৫ জানুয়ারি বিকেলে ওই এলাকার এক দর্জির দোকানের মালি

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত
ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবারে (বালিকা) ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ২৭ সপ্তাহের অধিক অন্তঃসত্ত্বা শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় পাঁচ কর্মকর্তা ও একজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৬ জুলাই) ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ও শিশু নিবাসের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আরিফ হোসেন বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার ব্যক্তির নাম ওয়াহিদ শেখ। তিনি সদরের আদমপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে। এবং বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- সহকারী তত্ত্বাবধায়ক মো. হাবিবুর রহমান, শামসুন্নাহার আক্তার ও তানিয়া তাজরীণ, মেট্রন-কাম-নার্স মনি আক্তার এবং কম্পিউটার অপারেটর আবীর দাস। কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাসূত্রে জানা যায়, মেয়েটি শহরের টেপাখোলা এলাকার একটি স্কুলে পড়ে। সে সরকারি কেয়ার সেন্টার থেকে স্কুল ও বাড়িতে যাতায়াত করত। চলতি বছরের ৫ জানুয়ারি বিকেলে ওই এলাকার এক দর্জির দোকানের মালিক মো. ওয়াহিদ শেখ (৫৪) তাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এজাহারে আরও উল্লেখ করা হয়, ওই ব্যক্তি তাকে একাধিকবার ধর্ষণ করেছে। গত ৬ জুলাই মেয়েটির শারীরিক জটিলতা দেখা দিলে ঘটনাটি জানাজানি হয়। পরে পুলিশ সদর উপজেলার আদমপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে ওয়াহিদ শেখকে গ্রেপ্তার করে।  জানা যায়, ওই ছাত্রী পেটে তীব্র ব্যথার কথা জানালে চিকিৎসক পরীক্ষা করে বলেন, সে ২৭ সপ্তাহের গর্ভাবস্থায় রয়েছে।  এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে সমাজসেবা অধিদপ্তরের পাঁচ কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের উপ-সচিব ও পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. সাইফুল ইসলাম জানান, তাদের ৮ জুলাই সাময়িক বরখাস্ত করা হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান বলেন, আদালতের নির্দেশে মেয়েটিকে সমাজসেবা বিভাগের একটি ‘সেফ হোমে’ (নিরাপদ আবাসে) রাখা হয়েছে। অভিযুক্ত ব্যাক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।  তিনি আরও জানান, দায়িত্ব পালনে অবহেলা ও ব্যর্থতার কারণে পাঁচজন কর্মকর্তাকে ‘স্ট্যান্ড-রিলিজ’ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow