সরকারি গাছ কাটা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন কারাগারে
বরগুনা তালতলীতে সরকারি বনাঞ্চলের গাছ কেটে স্থাপনা ও রাস্তা নির্মাণ করে ক্ষতি সাধনের ঘটনায় স্থানীয় বন বিভাগের দায়ের করা মামলায় শহীদ আকন নামের এক ইউপি সদস্যসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (৫ জুলাই) বিকেলে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান এ আদেশ দেন। আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. আবু বকর কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইউপি সদস্য শহীদ আকন তালতলী উপজেলার ৭ নম্বর সোনাকাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। এছাড়াও মামলার অন্যান্য আসামির হলেন- সোনাকাটা ইউনিয়নের মাসুদ খাঁন, সবুজ ফকির, কুডি মোল্লা ও মো. নেকিয়ার হোসেন। আদালত ও তালতলী বন বিভাগের ছকিনা বিট কার্যালয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ইউপি সদস্য শহীদ আকনের নেতৃত্বে অন্যান্য আসামিরা তালতলী উপজেলার সকিনা বিটের অধীন নিদ্রার চর এলাকার বন বিভাগের অনুমোদন ছাড়াই সরকারি সংরক্ষিত বনাঞ্চলের জমির গাছ ও মাটি কেটে স্থাপনা ও রাস্তা নির্মাণ করেন। বিষয়টি জানতে পেরে ছকিনা বিটের বন প্রহরীরা স্থাপনাগুলো উচ্ছেদ করেন। এ ঘটনায় চলতি বছরের ২৬ এপ
বরগুনা তালতলীতে সরকারি বনাঞ্চলের গাছ কেটে স্থাপনা ও রাস্তা নির্মাণ করে ক্ষতি সাধনের ঘটনায় স্থানীয় বন বিভাগের দায়ের করা মামলায় শহীদ আকন নামের এক ইউপি সদস্যসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৫ জুলাই) বিকেলে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান এ আদেশ দেন। আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. আবু বকর কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউপি সদস্য শহীদ আকন তালতলী উপজেলার ৭ নম্বর সোনাকাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। এছাড়াও মামলার অন্যান্য আসামির হলেন- সোনাকাটা ইউনিয়নের মাসুদ খাঁন, সবুজ ফকির, কুডি মোল্লা ও মো. নেকিয়ার হোসেন।
আদালত ও তালতলী বন বিভাগের ছকিনা বিট কার্যালয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ইউপি সদস্য শহীদ আকনের নেতৃত্বে অন্যান্য আসামিরা তালতলী উপজেলার সকিনা বিটের অধীন নিদ্রার চর এলাকার বন বিভাগের অনুমোদন ছাড়াই সরকারি সংরক্ষিত বনাঞ্চলের জমির গাছ ও মাটি কেটে স্থাপনা ও রাস্তা নির্মাণ করেন। বিষয়টি জানতে পেরে ছকিনা বিটের বন প্রহরীরা স্থাপনাগুলো উচ্ছেদ করেন।
এ ঘটনায় চলতি বছরের ২৬ এপ্রিল ছকিনা বিটের বন কর্মকর্তা রাহিমুল ইসলাম জুমেল বাদী হয়ে ওই ইউপি সদস্য শহীদ আকনসহ অন্যান্য আসামিদের নামে বন সংরক্ষণ আইনে একটি মামলা করেন। সেই মামলায় রোববার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আসামিরা জামিনের জন্য আবেদন করলে আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান তাদের জামিন আবেদন না মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তালতলী বন বিভাগের সকিনা বিট কর্মকর্তা মো. রাহিমুল ইসলাম জুমেল বলেন, আইনের তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে ইউপি সদস্য শহীদ আকনসহ কয়েকজন বন বিভাগের গাছ ও মাটি কেটে স্থাপনা ও রাস্তা নির্মাণ করে সরকারি বনাঞ্চলের ক্ষতি সাধন করেছে। এ ঘটনায় মামলা করেছি, ওই মামলায় আদালতের বিচারক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. আবু বকর বলেন, বন বিভাগের দায়ের করা মামলায় আদালতের বিচারক ইউপি সদস্য শহীদ আকনসহ পাঁচজনকে কারাগারো পাঠানোর নির্দেশ দিয়েছেন।
What's Your Reaction?