সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগ, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

সরকারি চাকরিতে পাঁচ লাখ শূন্য পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হলো স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ। সে লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। এদিকে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে এবং নির্ধারিত ছক অনুযায়ী প্রতিবেদন দিতে বলা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, মন্ত্রণালয়/বিভাগ, অধীন দপ্তর-সংস্থা এবং মাঠপর্যায়ের অফিসগুলোর শূন্য পদ— যেগুলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এবং সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণযোগ্য— সেসব পদের তথ্য জরুরি ভিত্তিতে সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow