সরকারি নতুন বই ভাঙারি দোকানে বিক্রি
সুনামগঞ্জের দিরাইয়ে ২০২৬ শিক্ষাবর্ষের সরকারি নতুন পাঠ্যপুস্তক ভাঙারি ব্যবসায়ীর কাছে কেজি দরে বিক্রি করার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে দিরাই পৌরসভার বাগবাড়ী এলাকায় হাজী মাহমদ মিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার দপ্তরি শহীদুল ইসলামকে হাতেনাতে ধরেছেন স্থানীয়রা। স্থানীয়দের সন্দেহে একটি ভ্যানগাড়ি তল্লাশি করে ৪ বস্তা নতুন বই পাওয়া যায়। এ সময় দপ্তরি বিষয়টি ধামাচাপা দিতে টাকা দেওয়ার প্রস্তাব দেন, তবে যুবকেরা তা প্রত্যাখ্যান করে এলাকাবাসীকে জানায়। পরে ভাঙারি ব্যবসায়ী রফিকুল মিয়ার কাছ থেকে প্রায় ৩০০ কেজি বই উদ্ধার করা হয়। ভাঙারি রফিকুল মিয়া বলেন, দপ্তরি নিজেই বই বিক্রির প্রস্তাব দিয়েছিলেন। অভিযুক্ত শহীদুল ইসলাম এ বিষয়ে কথা বলতে রাজি হননি। হাজী মাহমদ মিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জলিল জানান, বিষয়টি ইউএনও ও পরিচালনা কমিটিকে জানানো হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার বলেন, এটি গুরুতর অপরাধ। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুনামগঞ্জের দিরাইয়ে ২০২৬ শিক্ষাবর্ষের সরকারি নতুন পাঠ্যপুস্তক ভাঙারি ব্যবসায়ীর কাছে কেজি দরে বিক্রি করার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে দিরাই পৌরসভার বাগবাড়ী এলাকায় হাজী মাহমদ মিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার দপ্তরি শহীদুল ইসলামকে হাতেনাতে ধরেছেন স্থানীয়রা।
স্থানীয়দের সন্দেহে একটি ভ্যানগাড়ি তল্লাশি করে ৪ বস্তা নতুন বই পাওয়া যায়। এ সময় দপ্তরি বিষয়টি ধামাচাপা দিতে টাকা দেওয়ার প্রস্তাব দেন, তবে যুবকেরা তা প্রত্যাখ্যান করে এলাকাবাসীকে জানায়। পরে ভাঙারি ব্যবসায়ী রফিকুল মিয়ার কাছ থেকে প্রায় ৩০০ কেজি বই উদ্ধার করা হয়।
ভাঙারি রফিকুল মিয়া বলেন, দপ্তরি নিজেই বই বিক্রির প্রস্তাব দিয়েছিলেন। অভিযুক্ত শহীদুল ইসলাম এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
হাজী মাহমদ মিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জলিল জানান, বিষয়টি ইউএনও ও পরিচালনা কমিটিকে জানানো হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার বলেন, এটি গুরুতর অপরাধ। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?