সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি প্রকাশ

দেশের সব সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শনিবার (৪ এপ্রিল) এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, রোববার (৫ এপ্রিল) থেকে সরকার দেশের সব সরকারি ও বেসরকারি অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিম্নরূপভাবে নির্ধারণ করিল। (ক) রোববার হতে বৃহস্পতিবার : সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত। (খ) শুক্রবার ও শনিবার : সাপ্তাহিক ছুটি। (গ) জরুরি পরিষেবাসমূহ নতুন সময়সূচির আওতা বহির্ভূত থাকিবে। (ঘ) মন্ত্রিপরিষদ বিভাগের শনিবারের ০৪,০০,০০০০,০০০,৩১১,০৬,০১০৪,২৬,৩১৯(১৩) নং পত্রের নির্দেশনা মোতাবেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি সকাল ৯টা হতে বিকেল ৪টা এবং ব্যাংকিং সেবা সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে। (ঙ) আদালতের অফিস সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। (চ) বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান/কল-কারখানা ও প্রতিষ্ঠানের জন্য কর্মঘণ্টা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করি

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি প্রকাশ
দেশের সব সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শনিবার (৪ এপ্রিল) এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, রোববার (৫ এপ্রিল) থেকে সরকার দেশের সব সরকারি ও বেসরকারি অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিম্নরূপভাবে নির্ধারণ করিল। (ক) রোববার হতে বৃহস্পতিবার : সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত। (খ) শুক্রবার ও শনিবার : সাপ্তাহিক ছুটি। (গ) জরুরি পরিষেবাসমূহ নতুন সময়সূচির আওতা বহির্ভূত থাকিবে। (ঘ) মন্ত্রিপরিষদ বিভাগের শনিবারের ০৪,০০,০০০০,০০০,৩১১,০৬,০১০৪,২৬,৩১৯(১৩) নং পত্রের নির্দেশনা মোতাবেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি সকাল ৯টা হতে বিকেল ৪টা এবং ব্যাংকিং সেবা সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে। (ঙ) আদালতের অফিস সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। (চ) বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান/কল-কারখানা ও প্রতিষ্ঠানের জন্য কর্মঘণ্টা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করিবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow