সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি বাড়লো

দেশের সরকারি ও বেসরকারি কলেজের বাৎসরিক ছুটির তালিকায় সংশোধনী আনা হয়েছে। এতে ঈদুল আজহার ছুটি বাড়ানো হয়েছে। রোববার (২৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আরও পড়ুনজাল সনদে চাকরি বাগিয়ে নেওয়া ২৪ শিক্ষককে মাউশির শোকজ ঈদের ছুটির মধ্যেই ক্লাস শুরুর নোটিশ, বিভ্রান্তিতে নবীন শিক্ষার্থীরা  প্রজ্ঞাপন অনুযায়ী, বাৎসরিক মোট ছুটি অপরিবর্তিত থাকলেও ঈদুল আজহার ছুটির তালিকায় সংশোধনী আনা হয়েছে। সংশোধিত তালিকা অনুযায়ী, ঈদের ছুটি ২২ মে থেকে শুরু হয়ে ৬ জুন পর্যন্ত চলবে। এর আগে গত ডিসেম্বরে প্রকাশিত বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী- কলেজগুলোতে ঈদুল আজহার ছুটি ছিল ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত। যদিও ৫ ও ৬ জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কলেজ খুলতো ৭ জুন। ফলে এ ছুটি বাড়ানোয় শিক্ষার্থীরা বাড়তি কোনো সুবিধা পাবেন না। তবে সরকারি কলেজের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের শ্রান্তি বিনোদন ভাতা পেতে সুবিধা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র। এএএইচ/কেএসআর

সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি বাড়লো

দেশের সরকারি ও বেসরকারি কলেজের বাৎসরিক ছুটির তালিকায় সংশোধনী আনা হয়েছে। এতে ঈদুল আজহার ছুটি বাড়ানো হয়েছে।

রোববার (২৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন
জাল সনদে চাকরি বাগিয়ে নেওয়া ২৪ শিক্ষককে মাউশির শোকজ 
ঈদের ছুটির মধ্যেই ক্লাস শুরুর নোটিশ, বিভ্রান্তিতে নবীন শিক্ষার্থীরা 

প্রজ্ঞাপন অনুযায়ী, বাৎসরিক মোট ছুটি অপরিবর্তিত থাকলেও ঈদুল আজহার ছুটির তালিকায় সংশোধনী আনা হয়েছে। সংশোধিত তালিকা অনুযায়ী, ঈদের ছুটি ২২ মে থেকে শুরু হয়ে ৬ জুন পর্যন্ত চলবে।

jagonews24.com

এর আগে গত ডিসেম্বরে প্রকাশিত বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী- কলেজগুলোতে ঈদুল আজহার ছুটি ছিল ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত। যদিও ৫ ও ৬ জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কলেজ খুলতো ৭ জুন।

ফলে এ ছুটি বাড়ানোয় শিক্ষার্থীরা বাড়তি কোনো সুবিধা পাবেন না। তবে সরকারি কলেজের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের শ্রান্তি বিনোদন ভাতা পেতে সুবিধা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।

এএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow