‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণের আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বৃহস্পতিবার (০২ জুলাই) বিকেলে সাতক্ষীরার দেবহাটায় অসচ্ছল মানুষের মধ্যে সেলাই মেশিন, প্যাডেল ভ্যান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল বেঞ্চ বিতরণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। মডেল মসজিদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যের বরাদ্দকৃত এডিপির অর্থায়নে ৫ জনের মধ্যে প্যাডেল ভ্যান, ১৪ জনের মধ্যে সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৮০ জোড়া স্কুল বেঞ্চ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ওমর ফারুক ও মাহাবুব আলম। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সরকার শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে উন্নয়নমূলক কাজ করছে। এরই ধারাবাহিকতায় অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে আয়বর্ধনমূলক কর্মসূচির আওতায় সেলাই মেশিন ও প্যাডেল ভ্যান বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, এগুলো শুধু সরকারি সম্পদ হিসেবে নয়, নিজের সম্পদ মনে

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণের আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বৃহস্পতিবার (০২ জুলাই) বিকেলে সাতক্ষীরার দেবহাটায় অসচ্ছল মানুষের মধ্যে সেলাই মেশিন, প্যাডেল ভ্যান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল বেঞ্চ বিতরণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

মডেল মসজিদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যের বরাদ্দকৃত এডিপির অর্থায়নে ৫ জনের মধ্যে প্যাডেল ভ্যান, ১৪ জনের মধ্যে সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৮০ জোড়া স্কুল বেঞ্চ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ওমর ফারুক ও মাহাবুব আলম।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সরকার শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে উন্নয়নমূলক কাজ করছে। এরই ধারাবাহিকতায় অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে আয়বর্ধনমূলক কর্মসূচির আওতায় সেলাই মেশিন ও প্যাডেল ভ্যান বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, এগুলো শুধু সরকারি সম্পদ হিসেবে নয়, নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে। যত্ন নিয়ে ব্যবহার করলে দীর্ঘদিন উপকার পাওয়া যাবে এবং এতে উপকারভোগীরই কল্যাণ হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow