সরকারি হাসপাতালে নিষিদ্ধ ছাত্রলীগের খাবার বিতরণ, ৭ জনকে শোকজ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বহিরাগতদের খাবারের প্যাকেট বিতরণের ঘটনায় এক চিকিৎসক, তিন সিনিয়র স্টাফ নার্স, দুই আনসার সদস্য ও এক নিরাপত্তা প্রহরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। রোববার (১৬ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন স্বাক্ষরিত পৃথক চিঠিতে এসব তথ্য জানানো হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিট থেকে ৫টার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিরাগত কয়েকজন ব্যক্তি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ভর্তি রোগীদের মধ্যে খাবারের প্যাকেট বিতরণ করেন। এসময় দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলার বিষয়টি প্রাথমিকভাবে পরিলক্ষিত হয়েছে বলে শোকজ নোটিশে উল্লেখ করা হয়। নোটিশে সংশ্লিষ্টদের কাছে জানতে চাওয়া হয়েছে, সরকারি বিধিবিধান লঙ্ঘন করে হাসপাতালে বহিরাগতদের প্রবেশ ও খাবার বিতরণের ঘটনায় তাদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্

সরকারি হাসপাতালে নিষিদ্ধ ছাত্রলীগের খাবার বিতরণ, ৭ জনকে শোকজ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বহিরাগতদের খাবারের প্যাকেট বিতরণের ঘটনায় এক চিকিৎসক, তিন সিনিয়র স্টাফ নার্স, দুই আনসার সদস্য ও এক নিরাপত্তা প্রহরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন স্বাক্ষরিত পৃথক চিঠিতে এসব তথ্য জানানো হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিট থেকে ৫টার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিরাগত কয়েকজন ব্যক্তি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ভর্তি রোগীদের মধ্যে খাবারের প্যাকেট বিতরণ করেন। এসময় দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলার বিষয়টি প্রাথমিকভাবে পরিলক্ষিত হয়েছে বলে শোকজ নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে সংশ্লিষ্টদের কাছে জানতে চাওয়া হয়েছে, সরকারি বিধিবিধান লঙ্ঘন করে হাসপাতালে বহিরাগতদের প্রবেশ ও খাবার বিতরণের ঘটনায় তাদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না। নোটিশ পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

ঘটনার কারণ অনুসন্ধানে জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. মো. মোরশেদ আলমকে সভাপতি করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক রোগীর মধ্যে খাবার বিতরণের অভিযোগ ওঠে। নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান হাসান সিজানের উদ্যোগে ওই খাবার বিতরণ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ১৫ আগস্ট সকালে এ ধরনের কোনো কর্মসূচি তাদের নজরে আসেনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন জানিয়েছিলেন, ১৪ আগস্ট বিকেলে হাসপাতালে খাবার বিতরণের একটি ঘটনা ঘটেছিল।

হোসাইন সুলভ/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow