সরকারি হাসপাতালের রেফারে রোগীদের পরীক্ষায় ছাড় দেবে ডায়াগনস্টিক সেন্টার

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল থেকে রেফারকৃত রোগীদের জন্য প্যাথলজি পরীক্ষায় প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ৩০ শতাংশ বিশেষ ছাড় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে এ উদ্যোগের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। উদ্বোধনের আগে হাসপাতালের হলরুমে এ সংক্রান্ত একটি অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা অংশ নেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সরকারি হাসপাতাল থেকে রেফারকৃত রোগীদের জন্য এই বিশেষ ছাড় কার্যকরভাবে বাস্তবায়িত হলে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন। এতে চিকিৎসা ব্যয় অনেকাংশে কমে আসবে ও রোগীদের ভোগান্তি হ্রাস পাবে। পাশাপাশি দালালচক্রের দৌরাত্ম্য কমে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় অত্যন্ত গুরুত

সরকারি হাসপাতালের রেফারে রোগীদের পরীক্ষায় ছাড় দেবে ডায়াগনস্টিক সেন্টার

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল থেকে রেফারকৃত রোগীদের জন্য প্যাথলজি পরীক্ষায় প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ৩০ শতাংশ বিশেষ ছাড় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে এ উদ্যোগের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

উদ্বোধনের আগে হাসপাতালের হলরুমে এ সংক্রান্ত একটি অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সরকারি হাসপাতাল থেকে রেফারকৃত রোগীদের জন্য এই বিশেষ ছাড় কার্যকরভাবে বাস্তবায়িত হলে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন। এতে চিকিৎসা ব্যয় অনেকাংশে কমে আসবে ও রোগীদের ভোগান্তি হ্রাস পাবে। পাশাপাশি দালালচক্রের দৌরাত্ম্য কমে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ সেই সমন্বয়ের একটি কার্যকর উদাহরণ হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, সিভিল সার্জন নুরে আলম দ্বীন, প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোবারক হোসেন এবং সাধারণ সম্পাদক জি এম শাহীন।

শরীফুল ইসলাম/এমএন/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow