‘সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম’

জাতীয় সংসদে নিয়ম-নীতির প্রয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।  তিনি মন্তব্য করেছেন, নিয়ম যখন সরকারের পক্ষে যায় তখন তা নিয়ম হিসেবে গণ্য হয়, আর যখন বিপক্ষে যায় তখন তাকে কাস্টম বা প্রথা বলে চালিয়ে দেওয়া হয়। রোববার (২৯ মার্চ) বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, নিয়মের বেড়াজালে আমাকেও কখনও কখনও আটকে দেওয়া হয়। কোনটা সাংবিধানিক কোনটা অসাংবিধানিক এই বেড়াজালেই ঘুরপাক খাচ্ছে সংসদ। এ সময় তাদের সাংবিধানিক মারপ্যাচে না রাখতে স্পিকারের প্রতি আহ্বান জানান তিনি। সংসদে কুমিল্লার দেবিদ্বার থেকে চান্দিনা পর্যন্ত সড়কটিকে প্রশস্ত করে হাইওয়েতে রূপান্তরের দাবি জানান হাসনাত। তার মতে, এই সড়কটি প্রশস্ত করা হলে ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার কমে আসবে এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সার্বিক দিক বিবেচনায় নিয়ে কর্মসংস্থান বৃদ্ধি ও যাতায়াতের সময় সাশ্রয় করতে দেবিদ্বার-চান্দিনা সড়কটি হাইওয়ে করার জন্য সংশ্ল

‘সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম’
জাতীয় সংসদে নিয়ম-নীতির প্রয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।  তিনি মন্তব্য করেছেন, নিয়ম যখন সরকারের পক্ষে যায় তখন তা নিয়ম হিসেবে গণ্য হয়, আর যখন বিপক্ষে যায় তখন তাকে কাস্টম বা প্রথা বলে চালিয়ে দেওয়া হয়। রোববার (২৯ মার্চ) বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, নিয়মের বেড়াজালে আমাকেও কখনও কখনও আটকে দেওয়া হয়। কোনটা সাংবিধানিক কোনটা অসাংবিধানিক এই বেড়াজালেই ঘুরপাক খাচ্ছে সংসদ। এ সময় তাদের সাংবিধানিক মারপ্যাচে না রাখতে স্পিকারের প্রতি আহ্বান জানান তিনি। সংসদে কুমিল্লার দেবিদ্বার থেকে চান্দিনা পর্যন্ত সড়কটিকে প্রশস্ত করে হাইওয়েতে রূপান্তরের দাবি জানান হাসনাত। তার মতে, এই সড়কটি প্রশস্ত করা হলে ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার কমে আসবে এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সার্বিক দিক বিবেচনায় নিয়ে কর্মসংস্থান বৃদ্ধি ও যাতায়াতের সময় সাশ্রয় করতে দেবিদ্বার-চান্দিনা সড়কটি হাইওয়ে করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow