সরফরাজ হোসেনের কবিতা : নীল

নীল! তুমি কি শুধুই একটি বর্ণ নাকি একটি আত্মবিশ্বাসী রঙের নাম তাহলে কি শুধুই নীলিমা নাকি দূর আকাশের দৃষ্টির সীমানা। নীল! তুমি কি সেই ফুল নীলপদ্ম-নীলকমল-নীলোৎপল নাকি মহামায়া সেই বৃক্ষ শেফালিকা-নীলিকা-নীলাম্বরী। নীল! তুমি কি সেই সাগর নীলনদ-নীলাম্বু-নীলাজল নাকি সেই পর্বতকুঞ্জ নীলাদ্রি-নীলগিরি-নীলাচল। নীল!  তুমি কি সে-ই দেবী পার্বতী ইন্দ্রনীল-নীলরত্ন-নীলাবতী তুমিতো সে-ই যে কিনা আমার প্রেম সারথীর চম্পাবতী।      নীল! তুমি নীলকণ্ঠি পাখি নীলকান্ত তোমায় পেয়ে এ মন হয়েছে শান্ত। তুমি সেই রত্নপাথর নীলকান্তমণি আমার ভালোলাগার মন-মোহিনী। নীল আমার ভালোবাসার নীলাঞ্জনা, নীল আমার বেঁচে থাকার অনুপ্রেরণা, নীল তুমি প্রেমের স্মৃতিকাতর নীলকাব্য, আমি নীলের নীলাভ চোখে দেখি ব্রহ্মাণ্ড, আমি নীলের নীলয়ে বেঁধেছি নিকেতন, নীল-নীলু-নীলা আমার প্রেয়সীর আখ্যান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow