সরিষাবাড়ীতে ঈদের দিনেও চুরি

পবিত্র ঈদুল আজহার আনন্দের মধ্যেই দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের ফয়েজের মোড় এলাকায় হাসান আলীর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। হাতজোড় করে ক্ষমা চেয়ে কৌশলে পালিয়ে যায় চোর।ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহার দিনে যখন কোরবানি নিয়ে ব্যস্ত, সেই সুযোগে চোর ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ ৫ হাজার টাকাসহ ১ ভরি ওজনের দুটি স্বর্ণের চেন চুরি করে। হাসান আলীর স্ত্রী সেলিনা বেগম বলেন, তিনি ঘরের কপাটে তালা না লাগিয়ে কেবল ছিটকিনি আটকে পাশের বাড়িতে সামান্য সময়ের জন্য বেড়াতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর বাড়ি ফিরে ঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে জিনিসপত্র এলোমেলো দেখে সন্দেহ হলে তিনি খাটের নিচে এক ব্যক্তিকে লুকিয়ে থাকতে দেখেন। মাদারগঞ্জ উপজেলার কয়ড়া বাজার এলাকার বাসিন্দা রমজান আলী (২৮) মাদকাসক্ত ও পেশাদার চোর হওয়ায় তার আত্মীয়রা কেউই তার সঙ্গে সম্পর্ক রাখেন না। মহাদান এলাকার এক ব্যক্তির আত্মীয়র বাড়িতে বেড়াতে আসেন তিনি। চোর পালিয়ে যাওয়ার আগেই সেলিনা বেগমের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে হাতেনাতে ধরে ফেলেন। অবস্থা বেগ

সরিষাবাড়ীতে ঈদের দিনেও চুরি

পবিত্র ঈদুল আজহার আনন্দের মধ্যেই দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের ফয়েজের মোড় এলাকায় হাসান আলীর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। হাতজোড় করে ক্ষমা চেয়ে কৌশলে পালিয়ে যায় চোর।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহার দিনে যখন কোরবানি নিয়ে ব্যস্ত, সেই সুযোগে চোর ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ ৫ হাজার টাকাসহ ১ ভরি ওজনের দুটি স্বর্ণের চেন চুরি করে। হাসান আলীর স্ত্রী সেলিনা বেগম বলেন, তিনি ঘরের কপাটে তালা না লাগিয়ে কেবল ছিটকিনি আটকে পাশের বাড়িতে সামান্য সময়ের জন্য বেড়াতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর বাড়ি ফিরে ঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে জিনিসপত্র এলোমেলো দেখে সন্দেহ হলে তিনি খাটের নিচে এক ব্যক্তিকে লুকিয়ে থাকতে দেখেন। মাদারগঞ্জ উপজেলার কয়ড়া বাজার এলাকার বাসিন্দা রমজান আলী (২৮) মাদকাসক্ত ও পেশাদার চোর হওয়ায় তার আত্মীয়রা কেউই তার সঙ্গে সম্পর্ক রাখেন না। মহাদান এলাকার এক ব্যক্তির আত্মীয়র বাড়িতে বেড়াতে আসেন তিনি। চোর পালিয়ে যাওয়ার আগেই সেলিনা বেগমের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে হাতেনাতে ধরে ফেলেন। অবস্থা বেগতিক দেখে চোর তার কাছে থাকা চুরির ৫ হাজার টাকা ফিরিয়ে দেয়। কান ধরে, হাতজোড় করে ক্ষমা চেয়ে এবং চুরি না করার প্রতিশ্রুতি দিয়ে সুযোগের প্রত্যাশায় সময়ক্ষেপণ করে রমজান আলী। কাঙ্ক্ষিত সুযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন তিনি। পরে ভুক্তভোগী পরিবার টাকা পেয়ে স্বস্তি পাওয়ার আগেই আলমারি তল্লাশি করে দেখতে পায় ১ ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন নিয়ে গেছে চোর।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ইকবাল হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow