সরিষাবাড়ীতে যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের গোপালগঞ্জ হাটখোলা এলাকায় তারাকান্দি-ভূয়াপুর মহাসড়কের পাশে কয়েকটি গ্রামের মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে যমুনা নদী থেকে একটি প্রভাবশালী চক্র অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীভাঙনের ঝুঁকি বেড়ে গেছে। ইতোমধ্যে রসপাল, গোপালগঞ্জ, কাওয়ামারা, পিংনা, নলসন্ধ্যা ও উল্লাসীসহ আশপাশের বিভিন্ন এলাকা ভাঙনের হুমকির মুখে পড়েছে বলে তারা দাবি করেন। বক্তারা আরও বলেন, নদীতে জেগে ওঠা চর ও আশপাশের জনপদ রক্ষায় দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। এ বিষয়ে প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন পিংনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন ময়নাল, পিংনা রসপাল জামে মসজিদের সভাপতি আবু সামা, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মুকুল, ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান, পিংনা কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল সবুরস

সরিষাবাড়ীতে যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের গোপালগঞ্জ হাটখোলা এলাকায় তারাকান্দি-ভূয়াপুর মহাসড়কের পাশে কয়েকটি গ্রামের মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে যমুনা নদী থেকে একটি প্রভাবশালী চক্র অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীভাঙনের ঝুঁকি বেড়ে গেছে। ইতোমধ্যে রসপাল, গোপালগঞ্জ, কাওয়ামারা, পিংনা, নলসন্ধ্যা ও উল্লাসীসহ আশপাশের বিভিন্ন এলাকা ভাঙনের হুমকির মুখে পড়েছে বলে তারা দাবি করেন।

বক্তারা আরও বলেন, নদীতে জেগে ওঠা চর ও আশপাশের জনপদ রক্ষায় দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। এ বিষয়ে প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন পিংনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন ময়নাল, পিংনা রসপাল জামে মসজিদের সভাপতি আবু সামা, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মুকুল, ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান, পিংনা কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল সবুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow