সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ: অভিযুক্ত গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির (১৪) এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। গত ৪ জুন উপজেলার আওনা ইউনিয়নের কোমারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গত শুক্রবার ধর্ষিতার পিতা বাবলু বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০৪/১০৩ (০৫-০৬-২০২৬ইং)। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারাকান্দি এলাকায় জামালপুর র‌্যাব-১৪ অভিযান চালিয়ে আওনা ইউনিয়নের কোমারপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে, দুই সন্তানের জনক ধর্ষক ইব্রাহীমকে গ্রেপ্তার করে। শুক্রবার সরিষাবাড়ী থানা পুলিশ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করা হয়েছে।

সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ: অভিযুক্ত গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির (১৪) এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গত ৪ জুন উপজেলার আওনা ইউনিয়নের কোমারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গত শুক্রবার ধর্ষিতার পিতা বাবলু বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০৪/১০৩ (০৫-০৬-২০২৬ইং)। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারাকান্দি এলাকায় জামালপুর র‌্যাব-১৪ অভিযান চালিয়ে আওনা ইউনিয়নের কোমারপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে, দুই সন্তানের জনক ধর্ষক ইব্রাহীমকে গ্রেপ্তার করে। শুক্রবার সরিষাবাড়ী থানা পুলিশ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow