সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

জামালপুরের সরিষাবাড়ীতে মাহিন্দ্রা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আপন জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ভাঙারি ব্যবসায়ী আনিসুর রহমানের ছোট ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর নয়াপাড়া মসজিদ সংলগ্ন দিকপাইত-তারাকান্দি প্রধান সড়কের নয়াপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় আপন মোটরসাইকেল নিয়ে অতিক্রমকালে দ্রুতগতির মাহিন্দ্রার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আপনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটে। জনতা মাহিন্দ্রাকে আটক করলেও চালক পালিয়ে গেছে।

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

জামালপুরের সরিষাবাড়ীতে মাহিন্দ্রা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আপন জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ভাঙারি ব্যবসায়ী আনিসুর রহমানের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর নয়াপাড়া মসজিদ সংলগ্ন দিকপাইত-তারাকান্দি প্রধান সড়কের নয়াপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় আপন মোটরসাইকেল নিয়ে অতিক্রমকালে দ্রুতগতির মাহিন্দ্রার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আপনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটে। জনতা মাহিন্দ্রাকে আটক করলেও চালক পালিয়ে গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow