সর্বোচ্চ ‘বুড়ো’ ফুটবলার নিয়ে মাঠে গড়াবে এবারের বিশ্বকাপ

বিশ্বকাপ ফুটবল প্রায় সবগুলো দলই চেষ্টা করে তরুণ ফুটবলারদের নিয়ে দল সাজাতে। সেক্ষেত্রে ত্রিশোর্ধ্ব অনেক ফুটবলারকে দেখা যায়। কিন্তু বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি ‘বুড়ো’ ফুটবলারদের নিয়ে মাঠে গড়াচ্ছে ফুটবল বিশ্বকাপ। ২০২৬ বিশ্বকাপে ৪০ বা তার বেশি বয়সী ফুটবলার রয়েছেন ৮ জন যা বাকি ২২টি বিশ্বকাপ টুর্নামেন্টের থেকেও বেশি। এর আগের ২২টি টুর্নামেন্ট মিলিয়ে এমন বয়সী ফুটবলার ছিলেন মাত্র ৭জন। এর আগে ৭ জনের ভেতর ৬ জনই ছিলেন গোলরক্ষক এবং আরেকজন ছিলেন ক্যামেরুনের ঐতিহাসিক স্ট্রাইকার ৪২ বয়সী রজার মিলা। যিনি এখনো বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড ধরে রেখেছেন। মিলার রেকর্ড হয়তো এবার ভাঙতে পারবে না কেউ কিন্তু ৪০ বছরের বেশি বয়সী ফুটবলারদের গোল করার তালিকাটা এবার হয়তো বেশিই হতে পারে। ২০২৬ বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে স্কটল্যান্ড দলের গোলরক্ষক গ্রেইগ গর্ডন সবার নজর কেড়েছেন। ৪৩ বছর বয়সে তিনি বিশ্বকাপে খেলার সুযোগ পান। যদিও ২০১৮ সালে মিশরের এসাম এল হাদারীর (৪৫ বছর) দখলে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপ খেলার রেকর্ড নিজের কাছেই রেখেছেন। ৪০ বছর বয়সী আরো তিন

সর্বোচ্চ ‘বুড়ো’ ফুটবলার নিয়ে মাঠে গড়াবে এবারের বিশ্বকাপ

বিশ্বকাপ ফুটবল প্রায় সবগুলো দলই চেষ্টা করে তরুণ ফুটবলারদের নিয়ে দল সাজাতে। সেক্ষেত্রে ত্রিশোর্ধ্ব অনেক ফুটবলারকে দেখা যায়। কিন্তু বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি ‘বুড়ো’ ফুটবলারদের নিয়ে মাঠে গড়াচ্ছে ফুটবল বিশ্বকাপ। ২০২৬ বিশ্বকাপে ৪০ বা তার বেশি বয়সী ফুটবলার রয়েছেন ৮ জন যা বাকি ২২টি বিশ্বকাপ টুর্নামেন্টের থেকেও বেশি। এর আগের ২২টি টুর্নামেন্ট মিলিয়ে এমন বয়সী ফুটবলার ছিলেন মাত্র ৭জন।

এর আগে ৭ জনের ভেতর ৬ জনই ছিলেন গোলরক্ষক এবং আরেকজন ছিলেন ক্যামেরুনের ঐতিহাসিক স্ট্রাইকার ৪২ বয়সী রজার মিলা। যিনি এখনো বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড ধরে রেখেছেন। মিলার রেকর্ড হয়তো এবার ভাঙতে পারবে না কেউ কিন্তু ৪০ বছরের বেশি বয়সী ফুটবলারদের গোল করার তালিকাটা এবার হয়তো বেশিই হতে পারে।

২০২৬ বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে স্কটল্যান্ড দলের গোলরক্ষক গ্রেইগ গর্ডন সবার নজর কেড়েছেন। ৪৩ বছর বয়সে তিনি বিশ্বকাপে খেলার সুযোগ পান। যদিও ২০১৮ সালে মিশরের এসাম এল হাদারীর (৪৫ বছর) দখলে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপ খেলার রেকর্ড নিজের কাছেই রেখেছেন। ৪০ বছর বয়সী আরো তিন জন গোলরক্ষককে এবারের বিশ্বকাপে দেখা যাবে। ২০১৪ বিশ্বকাপ জয়ী জার্মান গোলরক্ষন ম্যানুয়েল নয়্যার, উরুগুয়ের গোলরক্ষক মুসলেরা ও কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা দলে জায়গা করে নিয়েছেন।

গোলরক্ষক ব্যতীত বাকি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বয়সী হিসেবে এবার মাঠ মাতাবেন কাতারের স্ট্রাইকার সেবাস্তিয়ান সোরিয়া। জন্ম উরুগুয়েতে হলেও তাকে দেখা যাবে কাতারের জার্সি গায়ে। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর বয়স ৪১ হলেও এখনো ফর্ম ভালো ধরে রেখেছেন তিনি। এছাড়াও বসনিয়ার স্ট্রাইকার এডিন জেকো ও ক্রোয়েশিয়ার ইতিহাসের সেরা ফুটবলার লুকা মদ্রিচও এবারের বিশ্বকাপে নিজ নিজ দেশের হয়ে খেলবেন।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow