সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন তামিম, হেরে গেছেন পাপ্পু-আমজাদরা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। ৭৬ জনের মধ্যে ৭৩ জনের ভোটই পেয়েছেন তামিম ইকবাল। সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবির নতুন পরিচালক নির্বাচিত হয়েছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। ক্লাব কোটায় হেরে গেছেন সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু, আমজাদ হোসেন, ফয়েজুর রহমান মিতু ও মেজর ইমরোজ আহমেদ। তেজগাঁও ক্রিকেট একাডেমির কাউন্সিলর পাপ্পু পেয়েছেন ৪০ ভোট। তিনি হেরেছেন ১ ভোটে। তার চেয়ে ১ ভোট বেশি তথা ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহবুব আহমেদ শামীম। এছাড়া হেরে যাওয়াদের মধ্যে আমজাদ হোসেন পেয়েছেন ৩২ ভোট, ফয়েজুর রহমান মিতু ও মেজর ইমরোজ পেয়েছেন সমান ২০টি করে ভোট। বিস্তারিত আসছে… এসকেডি/এআরবি/আইএইচএস

সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন তামিম, হেরে গেছেন পাপ্পু-আমজাদরা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। ৭৬ জনের মধ্যে ৭৩ জনের ভোটই পেয়েছেন তামিম ইকবাল। সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবির নতুন পরিচালক নির্বাচিত হয়েছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। ক্লাব কোটায় হেরে গেছেন সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু, আমজাদ হোসেন, ফয়েজুর রহমান মিতু ও মেজর ইমরোজ আহমেদ।

তেজগাঁও ক্রিকেট একাডেমির কাউন্সিলর পাপ্পু পেয়েছেন ৪০ ভোট। তিনি হেরেছেন ১ ভোটে। তার চেয়ে ১ ভোট বেশি তথা ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহবুব আহমেদ শামীম। এছাড়া হেরে যাওয়াদের মধ্যে আমজাদ হোসেন পেয়েছেন ৩২ ভোট, ফয়েজুর রহমান মিতু ও মেজর ইমরোজ পেয়েছেন সমান ২০টি করে ভোট।

বিস্তারিত আসছে…

এসকেডি/এআরবি/আইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow