সহজ ও পুষ্টিকর খাবার ডালিয়া বা সুজির খিচুড়ি

প্রতিদিনের খাবারে ভারী কিছু খেতে না চাইলে অনেকেই হালকা কিন্তু পুষ্টিকর কিছু খোঁজেন। বিশেষ করে সকালে এমন খাবার দরকার, যা সহজে হজম হয় এবং শরীরকে সারাদিনের জন্য প্রস্তুত রাখে। ডালিয়া বা সুজি এমিই একটি উপাদান। এটি মূলত গম ভেঙে তৈরি করা এক ধরনের দানা, যা ভাঙা গম বা ব্রোকেন হুইট নামেও পরিচিত। এতে থাকে ফাইবার, ভিটামিন ও মিনারেল, যা হজমে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। তাই স্বাস্থ্যকর খাবারের তালিকায় ডালিয়ার অবস্থান বেশ গুরুত্বপূর্ণ। ডালিয়া বা সুজি দিয়ে তৈরি খিচুড়ি এমনই একটি খাবার, যা একদিকে যেমন হালকা, অন্যদিকে তেমনি পুষ্টিগুণে ভরপুর। এর সঙ্গে সবজি যোগ করলে স্বাদ যেমন বাড়ে, তেমনি শরীরও পায় প্রয়োজনীয় পুষ্টি। জানুন রেসিপি - উপকরণ ১. ডালিয়া বা সুজি ১ কাপ২. মুগ ডাল আধা কাপ৩. গাজর কুচি আধা কাপ৪. মটরশুঁটি আধা কাপ৫. পিঁয়াজ কুচি ১টি৬. কাঁচামরিচ ২–৩টি৭. আদা বাটা ১ চা চামচ৮. হলুদ গুঁড়া সামান্য৯. লবণ স্বাদমতো১০. তেল ২ টেবিল চামচ১১. পানি ৩–৪ কাপ প্রস্তুত প্রণালি প্রথমে মুগ ডাল হালকা ভেজে নিয়ে ধুয়ে রাখুন। কড়াইতে তেল গরম করে পিঁয়াজ ও কাঁচামররিচ ভেজে নিন। এরপর আদা বাটা দিয়ে নেড়ে তাতে মুগ ডাল ও সবজি

সহজ ও পুষ্টিকর খাবার ডালিয়া বা সুজির খিচুড়ি

প্রতিদিনের খাবারে ভারী কিছু খেতে না চাইলে অনেকেই হালকা কিন্তু পুষ্টিকর কিছু খোঁজেন। বিশেষ করে সকালে এমন খাবার দরকার, যা সহজে হজম হয় এবং শরীরকে সারাদিনের জন্য প্রস্তুত রাখে।

ডালিয়া বা সুজি এমিই একটি উপাদান। এটি মূলত গম ভেঙে তৈরি করা এক ধরনের দানা, যা ভাঙা গম বা ব্রোকেন হুইট নামেও পরিচিত। এতে থাকে ফাইবার, ভিটামিন ও মিনারেল, যা হজমে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। তাই স্বাস্থ্যকর খাবারের তালিকায় ডালিয়ার অবস্থান বেশ গুরুত্বপূর্ণ।

ডালিয়া বা সুজি দিয়ে তৈরি খিচুড়ি এমনই একটি খাবার, যা একদিকে যেমন হালকা, অন্যদিকে তেমনি পুষ্টিগুণে ভরপুর। এর সঙ্গে সবজি যোগ করলে স্বাদ যেমন বাড়ে, তেমনি শরীরও পায় প্রয়োজনীয় পুষ্টি। জানুন রেসিপি -

উপকরণ

১. ডালিয়া বা সুজি ১ কাপ
২. মুগ ডাল আধা কাপ
৩. গাজর কুচি আধা কাপ
৪. মটরশুঁটি আধা কাপ
৫. পিঁয়াজ কুচি ১টি
৬. কাঁচামরিচ ২–৩টি
৭. আদা বাটা ১ চা চামচ
৮. হলুদ গুঁড়া সামান্য
৯. লবণ স্বাদমতো
১০. তেল ২ টেবিল চামচ
১১. পানি ৩–৪ কাপ

প্রস্তুত প্রণালি

প্রথমে মুগ ডাল হালকা ভেজে নিয়ে ধুয়ে রাখুন। কড়াইতে তেল গরম করে পিঁয়াজ ও কাঁচামররিচ ভেজে নিন। এরপর আদা বাটা দিয়ে নেড়ে তাতে মুগ ডাল ও সবজি যোগ করে কিছুক্ষণ ভাজুন।

তারপর এতে ডালিয়া বা সুজি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। প্রয়োজনমতো পানি, লবণ ও সামান্য হলুদ গুঁড়া দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে রান্না করুন, যতক্ষণ না সবকিছু নরম ও মাখা মাখা হয়ে আসে। হয়ে গেলে নামিয়ে নিন।

গরম গরম পরিবেশন করুন। চাইলে ওপর থেকে সামান্য ঘি ছড়িয়ে দিলে স্বাদ আরও বাড়বে। সঙ্গে দিতে পারেন একটি ডিমভাজি বা বেগুন ভাজা।

এএমপি/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow