সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ
দেশীয় পরিচয়কে ডিজিটাল পরিসরে আরও শক্তিশালী করতে ডট বিডি ও ডট বাংলা ডোমেইনের ব্যবহার বাড়ছে। এ চাহিদার পরিপ্রেক্ষিতে বিটিসিএলের অনুমোদিত পুনর্বিক্রেতা (রিসেলার) হিসেবে আম্বার আইটি লিমিটেড ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন সেবা চালু করেছে। ফলে গ্রাহকেরা দ্রুত ডোমেইন অ্যাকটিভেশনসহ সহজ আবেদন ও অনলাইন পেমেন্ট সুবিধা পাবেন। রোববার (২৮ জুন) আয়োজিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছে প্রতিষ্ঠানটি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিসিএলের অনুমোদিত পুনর্বিক্রেতা (রিসেলার) হওয়ায় আম্বার আইটি লিমিটেডের মাধ্যমে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধনের ক্ষেত্রে গ্রাহকেরা দ্রুত অ্যাকটিভেশনের সুবিধা পাবেন। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও তুলনামূলক সহজ করা হয়েছে। মোবাইল আর্থিক সেবা (এমএফএস) এবং ব্যাংকের মাধ্যমে অনলাইনে অর্থ পরিশোধের সুবিধা থাকায় দেশের যেকোনো স্থান থেকে সহজেই আবেদন করা যাবে। এ ছাড়া ডট কম, ডট নেট, ডট ইনফো, ডট ওআরজি-সহ বিভিন্ন আন্তর্জাতিক ডোমেইনও আম্বার আইটি লিমিটেড থেকে নিবন্ধন করা যাবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি ডিএনএস হোস্টিং, ওয়েব হোস্টিং এবং ই-মেইল সেবাও প্রদান করে। ফলে ব্যক্তি,
দেশীয় পরিচয়কে ডিজিটাল পরিসরে আরও শক্তিশালী করতে ডট বিডি ও ডট বাংলা ডোমেইনের ব্যবহার বাড়ছে। এ চাহিদার পরিপ্রেক্ষিতে বিটিসিএলের অনুমোদিত পুনর্বিক্রেতা (রিসেলার) হিসেবে আম্বার আইটি লিমিটেড ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন সেবা চালু করেছে। ফলে গ্রাহকেরা দ্রুত ডোমেইন অ্যাকটিভেশনসহ সহজ আবেদন ও অনলাইন পেমেন্ট সুবিধা পাবেন।
রোববার (২৮ জুন) আয়োজিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিসিএলের অনুমোদিত পুনর্বিক্রেতা (রিসেলার) হওয়ায় আম্বার আইটি লিমিটেডের মাধ্যমে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধনের ক্ষেত্রে গ্রাহকেরা দ্রুত অ্যাকটিভেশনের সুবিধা পাবেন। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও তুলনামূলক সহজ করা হয়েছে। মোবাইল আর্থিক সেবা (এমএফএস) এবং ব্যাংকের মাধ্যমে অনলাইনে অর্থ পরিশোধের সুবিধা থাকায় দেশের যেকোনো স্থান থেকে সহজেই আবেদন করা যাবে।
এ ছাড়া ডট কম, ডট নেট, ডট ইনফো, ডট ওআরজি-সহ বিভিন্ন আন্তর্জাতিক ডোমেইনও আম্বার আইটি লিমিটেড থেকে নিবন্ধন করা যাবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি ডিএনএস হোস্টিং, ওয়েব হোস্টিং এবং ই-মেইল সেবাও প্রদান করে। ফলে ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠান, উদ্যোক্তা ও বিভিন্ন সংগঠন দ্রুত নিজেদের নামে দেশীয় ও আন্তর্জাতিক ডোমেইন নিবন্ধনের সুযোগ পাবেন।
ডোমেইনের সঙ্গে বিনা মূল্যে ডিএনএস হোস্টিং ও ব্যবস্থাপনা সুবিধাও দিচ্ছে আম্বার আইটি লিমিটেড। পাশাপাশি গ্রাহকদের সুবিধার্থে ডোমেইন নবায়ন, মেয়াদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত এসএমএস ও ই-মেইল নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।
What's Your Reaction?