সহপাঠী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীর আত্মহত্যাচেষ্টা

নাটোরের লালপুরে সহপাঠী প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী শ্রেণিকক্ষে বিষপান করেছে। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একই শ্রেণির এক সহপাঠীকে পছন্দ করতো পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী। একপর্যায়ে সে সহপাঠীকে প্রেমের প্রস্তাব দেয়। তবে সহপাঠী রাজি না হওয়ায় সোমবার দুপুরে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষেই সে বিষপান করে। বিষয়টি টের পেয়ে শিক্ষক ও সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মরিয়ম সুলতানা বলেন, বিষপানের বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করি। তবে সে কী কারণে বিষপান করেছে তা আমাদের কাছে স্পষ্ট নয়। রেজাউল করিম রেজা/এসআর/এএসএম

সহপাঠী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীর আত্মহত্যাচেষ্টা

নাটোরের লালপুরে সহপাঠী প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী শ্রেণিকক্ষে বিষপান করেছে। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই শ্রেণির এক সহপাঠীকে পছন্দ করতো পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী। একপর্যায়ে সে সহপাঠীকে প্রেমের প্রস্তাব দেয়। তবে সহপাঠী রাজি না হওয়ায় সোমবার দুপুরে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষেই সে বিষপান করে। বিষয়টি টের পেয়ে শিক্ষক ও সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মরিয়ম সুলতানা বলেন, বিষপানের বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করি। তবে সে কী কারণে বিষপান করেছে তা আমাদের কাছে স্পষ্ট নয়।

রেজাউল করিম রেজা/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow